এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের ১০৮টি পুরসভার ভাগ্য নির্ধারণ। জেলায় জেলায় প্রতিটি ভোটগণনা কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা। পুরভোটের দিন রাজ্যজুড়ে অশান্তির একাধিক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। গণনার দিন সেই অশান্তি রুখতে প্রথম থেকেই তৎপর রাজ্য নির্বাচন কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য পুলিশও। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর EVM গণনা শুরু হবে। মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভা, নদিয়ায় নয়টি, উত্তর ২৪ পরগনার ২৫, দক্ষিণ ২৪ পরগনায় ছয়টি, হাওড়ার একটি, হুগলির ১৩টি, পূর্ব মেদিনীপুরের ছয়টি, পশ্চিম মেদিনীপুরের একটি, ঝাড়গ্রামের একটি, পুরুলিয়ার দু'টি, বাঁকুড়ার তিনটি, পূর্ব বর্ধমানের পাঁচটি, বীরভূমের চারটি পুরসভার গণনা। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পুরসভা, কোচবিহারের ছয়টি, আলিপুরদুয়ার দু'টি, জলপাইগুড়ি তিনটি, উত্তর দিনাজপুরের তিনটি, দক্ষিণ দিনাজপুরের দু'টি এবং মালদার দু'টি পুরসভার ফলাফল প্রকাশ। রিফ্রেশ করতে থাকুন...
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/7G8KhC3
via IFTTT
No comments:
Post a Comment