নেপালে চিনা ভ্যাকসিনের দাম ফাঁস ! রেগে আগুন চিন - onlinewebsite24

Sunday, June 20, 2021

নেপালে চিনা ভ্যাকসিনের দাম ফাঁস ! রেগে আগুন চিন

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিবেশী দেশ নেপালকে প্রথমে বিনামূল্যে ও পরে অনেক কম দামে করোনা ভ্যাকসিন দিয়েছিল ভারত। কিন্তু নেপালের নতুন 'বন্ধু' বন্ধুত্বের বদলে নেপালকে যে 'উপহার' দিচ্ছে, তাতে বিপাকে পাহাড়ের কোলে থাকা এই ছোট্ট দেশ। একদিকে নেপালকে চড়া দামে ভ্যাকসিন বিক্রি করছে চিন, অন্যদিকে কত দামে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে তা প্রকাশ করতেও বাধা দিচ্ছে তাঁরা। এরই মধ্যে নেপালে চিনা ভ্যাকসিনের দাম সামনে আসতেই রেগে আগুন চিন। জানা গিয়েছে, বেশ কয়েকটি নেপালি সংবাদমাধ্যম চিনা ভ্যাকসিন সিনোফার্মের ক্রয়মূল্য সামনে এনেছে। আর এতেই নাকি খেপে গিয়েছে চিন। চিনা ওই ভ্যাকসিনের দাম জানানো হয়েছে প্রতি ডোজ ১০ ডলার। অর্থাৎ প্রায় ৭৪১ টাকার সমান। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে এই দামেই ভ্যাকসিন কেনার পরিকল্পনা করছে নেপাল। রিপোর্ট মোতাবেক, করোনার ক্রমবর্ধমান আগ্রাসন রুখতে নেপালের অলি সরকার চিন থেকে ৪ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এক্ষেত্রে সিনোফার্ম সংস্থার শর্ত রয়েছে, এই ভ্যাকসিন কেনার ক্রয়মূল্য সামনে আনবে না। কিন্তু সংবাদমাধ্যমে এখবর ফাঁস হয়ে যাওয়াতে রেগে লাল চিন। নেপালি সংবাদমাধ্যমে উল্লেখ, একটি নন-ডিসক্লোজার চুক্তির ভিত্তিতেই চিন নেপালকে এই ভ্যাকসিন দিতে রাজি হয়েছে। এই চুক্তি না মানলে নেপালকে ভ্যাকসিন দিতে মোটেই রাজি ছিল না বন্ধু চিন। বিস্তারিত আসছে...


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qbM0oA
via IFTTT

No comments:

Post a Comment