এই সময় ডিজিটাল ডেস্ক: ক্লিক অ্যাপে আসতে চলেছে নতুন একটি ছবি নাম ‘অর্ন্তদ্বন্দ্ব’। ছবির পরিচালক সন্দীপ সরকার, চিত্রনাট্য মধুমিতা সরকারের। ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, চন্দন সেন, মিঠু চক্রবর্তী ও বিশ্বজিৎ চক্রবর্তী। আজকাল ঘটক বলে কিছু হয় না। অধিকাংশ বাবা মা এখন ম্যাট্রিমোনিয়াল সাইটেই জামাই খুঁজছেন তো কেউ ছেলের বউ খুঁজছেন। বর্তমান যুগে এই সাইটগুলিই ঘটকের কাজ করছে। এরকমই একটি সমসাময়িক গল্প নিয়ে এসেছে মধুমিতা সরকার। এটি পৃথা নামের ছোট শহরে এক শিক্ষিত সাধারণ মেয়ের গল্প। যাঁর ম্যাট্রিমোনিয়াল সাইটে দেখে বিয়ে হয় ঋদ্ধিমানের সঙ্গে। কিন্তু এই বিয়ে তাঁর জীবনে কী দুর্গতি নিয়ে আসে এবং সেই নিয়েই এগোতে থাকে গল্প। ‘অর্ন্তদ্বন্দ্বের’ গল্পে রয়েছে থ্রিলারের ছোঁয়া ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3A28PzF
via IFTTT
No comments:
Post a Comment