আজও বর্ষণ, দক্ষিণবঙ্গে কবে থামবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস - onlinewebsite24

Wednesday, June 23, 2021

আজও বর্ষণ, দক্ষিণবঙ্গে কবে থামবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে আকাশের মুখভার। আকাশের চেহারা বলছে যে কোনও মুহূর্তেই নামবে বৃষ্টি। আজও কলকাতা-দক্ষিণবঙ্গে () জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবারের পর থেকে থামবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ ও আগামীকাল দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ প্রধানত কলকাতায় মেঘলা আকাশ থাকবে। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৭৩ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ০০৩.০ মিমি। বর্ষার বৃষ্টিতে এমনিতেই একাধিক নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। এই আবহে আশঙ্কা বাড়াচ্ছে আরও এক দুর্যোগ। আগামী ২৬ তারিখ বড় বান আসছে, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'বড় বান আসবে। সাগরে ৬ মিমি উচ্চতা থাকবে।জেলাশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে'। শনিবারের বানের জেরে কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে, সে কথাও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আরামবাগ, খানাকুল, হাওড়ার আমতা, বাগনান, উদয়নারায়ণপুর, উত্তর ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে'। মমতা আরও বলেন, 'একবছরে ১৯ দিনেই হয়েছে। বাংলা অনেকটা নৌকার মতো। প্রকৃতি তো আমাদের হাতে নেই। যতটা পারা যায় করা হবে'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vTyJlE
via IFTTT

No comments:

Post a Comment