এই সময় ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিনের ব্রেক। ফের একবার বড় পর্দায় ফিরতে চলেছেন Sreelekha Mitra। এবার তাঁর সঙ্গী Silajit Majumdar। দুই অভিনেতারই টলিউডে দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতা। কিন্তু একসঙ্গে এর আগে কাজ করার সুযোগ হয়নি। তবে প্রথমবারই পর্দায় এসে পারদ বাড়াতে চলেছেন তাঁরা। এবং শিলাজিত্ মজুমদারকে দেখা যাবে Angshuman Banerjee-র ইরটিক থ্রিলার 12 Seconds-এ। মাত্র ১২ সেকেন্ড একজন মানুষের জীবন কীভাবে ওলটপালট করে দিতে পারে, এই ছবি তারই গল্প বলবে। পরিচালকের কথায়, এই ছবি দর্শককে এমন এক দুনিয়ায় নিয়ে যাবে যেখানে বাস্তব আর স্বপ্ন মিলে মিশে যায়। ছবিতে একটি গান লিখেছেন সৈকত ঘোষ (Saikat Ghosh) এবং সুর দিয়েছেন রুদ্র সরকার (Rudra Sarkar)। অভিনেতা শিলাজিত্ জানান, ‘ছবিতে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। চিত্রনাট্য বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তাই রাজি হয়ে গেলাম। সব সময়ই আমি নতুন ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করে এসেছি। এখানেও তার কোনও ব্যতিক্রম হয়নি। অভিনয়ের পাশাপাশি ছবিতে একটি বাংলা র্যাপ গানও গেয়েছি আমি। গানটি লিখেছে সৈকত এবং মিউজিক দিয়েছে রুদ্র।’ Silajit এবং ছাড়াও এই ছবিতে দেখা যাবে Enakshi Choudhury এবং Arup Debকে। গল্পটি লিখেছেন পরিচালক নিজেই। তবে চিত্রনাট্য লিখেছন Suparna Ghosh Mitra। ক্যামেরায় রয়েছে Sumanjit Ray। আরও পড়ুন : অন্যদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন শ্রীলেখা মিত্র। ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করছে একের পর এক গ্ল্যামারাস ছবি। সাদা ফিনফিনে সি-থ্রু শার্টে বডি কনফিডেন্ট শ্রীলেখার প্রতিটি পোস্টই মুহূর্তে ভাইরাল হচ্ছে। আবার কিছুদিন আগেই Kanchan Mullick প্রসঙ্গে মুখ খুলে খানিক বিতর্কও উসকে দিয়েছিলেন নায়িকা। তিনি জানান, ‘কে কার সঙ্গে প্রেম করবেন তা নিয়ে কিছু বলতে চাই না। তবে অসততা মিথ্যাচার নিয়ে আপত্তি আছে’। তিনি আরও বলেন, ‘স্ত্রীকে ভালো লাগছে না কিংবা অন্য কাউকে ভালো লাগছে তা যার যার ব্যক্তিগত পছন্দ। তবে সন্তানের সামনে কাদা ছোঁড়াছুড়ি উচিত নয়’। বিনোদনের আরও খবরের জন্য। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jbNZI5
via IFTTT
No comments:
Post a Comment