প্রয়াত রোলিং স্টোনের কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস - onlinewebsite24

Tuesday, August 24, 2021

প্রয়াত রোলিং স্টোনের কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস

এই সময় ডিজিটাল ডেস্ক: ওয়ার্ল্ড মিউজিকে ইন্দ্রপতন। প্রয়াত জনপ্রিয় (Rolling Stone) ব্যান্ডের ড্রামার চার্লি ওয়াটস (Charlie Watts)। মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮০ বছর। রক অ্যান্ড রোল ব্যান্ডের মধ্যে অত্যন্ত জনপ্রিয় রোলিং স্টোন। ড্রামারকে হারিয়ে শোকস্তব্ধ রোলিং স্টোন পরিবার। ব্যান্ডের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, 'অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ড্রামার আর আমাদের মধ্যে নেই।' মঙ্গলবার হাসপাতালে চার্লির মৃত্যুকালে উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও ব্যান্ডের সদস্যরা। জানা গিয়েছে, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। জুন মাসেই সাড়ম্বরে পালিত হয় তাঁর ৮০তম জন্মদিন। রোলিং স্টোনের বিবৃতিতে আরও বলা হয়, 'চার্লি একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। স্বামী, বাবা এবং ঠাকুরদা হিসেবে নিজের কর্তব্য আজীবন পালন করে গিয়েছেন। রোলিং স্টোনেরই নয় গোটা জেনারেশনের একজন জনপ্রিয় ড্রামার ছিলেন চার্লি।' রক অ্যান্ড রোল এই ব্যান্ডের সবচেয়ে শান্ত সদস্য ছিলেন চার্লি ওয়াটস। ছয়ের দশকে ব্যান্ডের কালজয়ী গানে তাঁর অবদান চিরস্মরণীয়। 'জাম্পিং জ্যাক ফ্ল্যাশ' এবং 'অ্যাই ক্যান্ট গেট নো স্যাটিসফ্যাকশন'-এর মতো গানগুলিতে চার্লির ড্রাম শ্রোতাদের মুগ্ধ করেছে। তাঁর মেট্রোনম, টাইম ব্যালেন্স করার সূক্ষ পদ্ধতি বর্তমান জেনারেশনের মিউজিক ব্যান্ডকে উদ্বুদ্ধ করে। ব্যান্ডের গায়ক মাইক জ্যাগার এবং গিটারিস্ট কেথ রিচার্ডস ও রুনি উডের সঙ্গে চার্লির যুগলবন্দি স্টেজে আলাদাই এনার্জি তৈরি করত। সম্প্রতি একাধিকবার অসুস্থ হওয়ার খবর এসেছিল চার্লির। সেই সময় একটি বিবৃতিতে তিনি রোলিং স্টোনের মিউজিক ট্যুর নিয়ে স্মৃতিচারণায় ডুবে গিয়েছিলেন। জানিয়েছিলেন মার্কিন মুলুকে রোলিং স্টোনের স্টেজ শো তিনি খুব মিস করেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WjKrdw
via IFTTT

No comments:

Post a Comment