এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল জটিলতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইরা বসুর পেনশনে ছাড়পত্র দিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। হাসপাতালে দেখা করতে গিয়ে পেনশন সমস্যার শীঘ্র সমাধান হবেন বলে আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে ভবঘুরে জীবন যাপনের পর সম্প্রতি ইরা বসুর আসল পরিচয় সামনে আসতেই শোরগোল পড়ে যায়। তাঁর পরিচয় মিলতেই বিস্মিত সকলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাঠানো হয় লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে। কিন্তু, সেখানে না থেকে উনি ফিরে আসেন নিজের খড়দহের বাড়িতে। সূত্রের খবর, আপাতত মাসে ১৩ হাজার ৯৮৫ টাকা পেনশন বাবদ পাবেন ইরাদেবী এবং তিনি তাঁর পেনশনের নমিনি করেছেন Buddhadeb Bhattacharjee-এর মেয়ে সুচেতনা ভট্টাচার্যকে তাঁর নমিনি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা , কী ভাবে ফুটপাতবাসী হয়ে উঠলেন সেই নিয়ে ওঠে প্রশ্ন। সবথেকে বেশি প্রশ্নের সম্মুখীন হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার। সমস্ত জল্পনার অবসান ঘটাতে মুখ খোলেন মীরা বন্দ্যোপাধ্যায়। নিজের ছোট বোন সম্পর্কে উনি বলেন, 'ওঁর কোনও অর্থনৈতিক অসচ্ছলতা নেই। উনি চাইলেই নিজের বাড়িতে ফিরে বসবাস করতে পারেন। অজানা কারণে ফুটপাতে বসবাস করছেন ইরা। তবে প্রাপ্তবয়স্ক যে কোনও মানুষের নিজের মতো বাঁচার এই অধিকার আছে।' জানা যায়, প্রাক্তন এই শিক্ষিকা ২০০৯ থেকে পেনশন পাননি। সেই পেনশন জটিলতাই কাটল এদিন। উল্লেখ্য, ২০০৯ সালের ১ মে অবসর গ্রহণ নিয়েছিলেন ইরাদেবী। বোনের উপর নিজের সমস্ত ক্ষোভ উগরে বুদ্ধদেবের স্ত্রী মীরা এর আগে জনিয়েছিলেন, 'ইরা স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন। তিনি অতি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী ও শিক্ষিতা। দীর্ঘকাল শিক্ষকতা করেছেন খড়দহ প্রিয়নাথ স্কুলে। ওঁর নিজস্ব বাড়ি আছে। ঠিকানা বিবি ৮৪ সল্টলেক, কলকাতা। ওঁর কোনও অর্থনৈতিক অসচ্ছলতা নেই। উনি চাইলেই নিজের বাড়িতে ফিরে বসবাস করতে পারেন। '
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2XEjUst
via IFTTT
No comments:
Post a Comment