এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার পাতিয়ালা কোর্টে হাজিরা দিচ্ছেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়, সংবাদ সংস্থা সূত্রে খবর। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনের দিনই আদালতে হাজিরা দেওয়ার সমন আসে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক রুজিরার নামে। কয়লা কাণ্ডে একাধিকবার তলব করা সত্বেও হাজিরা দেননি রুজিরা নারুলা, এমনই অভিযোগ আনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। এই বিষয়ে পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরিপ্রেক্ষিতেই কয়লা কাণ্ডে রুজিরাকে তলব করে পাতিয়ালা হাউস কোর্ট। গত ১৯ সেপ্টেম্বর পাঠানো হয় সমন। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর রুজিরা নারুলাকে তলব করেছিল ED। কিন্তু, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জানান এই মুহূর্তে তাঁর কলকাতা ছেড়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। তবে ৬ সেপ্টেম্বর দিল্লিতে ED-র দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তলবে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলারও শুনানি রয়েছে। নিয়ম না মেনে সমন পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং Rujira Banerjee। এখনও এই মামলার দুই দিনের শুনানির পরেও অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে কোনও অন্তর্বতীকালীন রক্ষাকবচও দেয়নি আদালত। কলকাতা ও বাংলার সার্কিটে হওয়া ঘটনার তদন্তে কেনও দিল্লি তলব এই নিয়েই বারবার আপত্তি জানিয়ে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zSX2lX
via IFTTT
No comments:
Post a Comment