এই সময় ডিজিটাল ডেস্ক: একুশের ভোটের ফলাফল বেরনোর পাঁচ মাসের মাথায় বিজেপির হারের কারণ হিসেবে নিজেদের ব্যর্থতাকেই তুলে ধরলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নতুন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভায় দিলীপ ঘোষের বক্তব্য হয়ে উঠল একুশের নির্বাচনে গেরুয়া শিবিরের হারের কারণের পোস্টমর্টেম। এদিন সল্টলেকের ইজেডসিসিতে বক্তব্য রাখতে উঠে বলেন, 'আমরা রাজ্যবাসীকে বিশ্বাসই করাতে পারিনি যে আমরাও জিততে পারি। রাজ্যে ক্ষমতা দখল করতে পারি। রাজ্যের মানুষকে এটা বোঝানো যায়নি যে আমরা ১৫০-এর অনেক বেশি আসন পাব। রাজ্যের মানুষ আমাদের গ্রহণ করেননি। ভেবেছে এরা ১০০ পাওয়ার দল। তাই আমাদের সরকারে না এনে, মানুষ বিরোধী আসনে বসিয়েছে।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/39XYiK0
via IFTTT
No comments:
Post a Comment