প্রিমিয়ার নাইটে করণের মনের খোঁজ নিলেন সলমন - onlinewebsite24

Saturday, October 2, 2021

প্রিমিয়ার নাইটে করণের মনের খোঁজ নিলেন সলমন

এই সময় ডিজিটাল ডেস্ক: তেজস্বীর আদুরে আবদান, আসিম-সলমনের খুনসুটি, করণ কুন্দ্রার মন ভাঙার গল্প মোটের উপর এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট- প্রথম দিনেই দর্শকদের মনে ঘর বাঁধার কাজ শুরু করে বিগ বস সিজন ১৫। জঙ্গল থিমে সেজেছে বিগ বস হাউস। শো-এর হোস্ট সলমন খান প্রথম দিন থেকেই স্বমহিমায়। বিগ বস ১৩-র ঝলক ভেসে উঠল স্মৃতিপটে- আসিম, সলমনের খুনসুটি-তে। 'তেজা ইজ ব্যক'- তবে আর কোনও স্টান্ট করতে দেখা যাবে না তাঁকে। এবার সলমনের শোতে টেলিভিশনের এই অভিনেত্রী তাঁর ব্যক্তিত্ব প্রদর্শন করবেন। Khatron ke khiladi-র প্রতিযোগী তেজস্বী প্রকাশের অসংখ্য ভক্ত। এদিন বিগ বসের মঞ্চে সলমনের কাছে আইসক্রিম পাঠানোর আবদার করে বসেন তেজা। তিনি বলেন, উইকএন্ডে সলমন যেন তাঁর জন্য খাবার এবং চটোলেট আইসক্রিম পাঠান। নায়িকার আবদারে হাসি চেপে রাখতে পারেননি সুপারস্টারও। মজার ছলে তিনি বলেন, 'এখন আর আমাকে বাড়ির মধ্যে আইসক্রিম পাঠাতে দেয় না কালার্সের টিম।' বিগ বসের বিজেতা হওয়ার দৌড়ে রয়েছেন জয় ভানুশালীও। টেলিভিশনের এই জনপ্রিয় অ্যাঙ্কারও এবারে বিগ বসের প্রতিযোগী। তাঁর জন্য 'চিয়ার' করতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী মাহিকে। টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী বিধি পাণ্ডেও থাকছেন বিগ বসে। ২০১৪ সালে 'Tum Aise Hi Rehna' শো দিয়ে টেলি দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। এদিকে অভিনেতা সিম্বা নাগপাল পঞ্চম প্রতিযোগী রূপে পা রাখেন স্টেজে। বেশ কিছু ইউথ শোতে দেখা গিয়েছে সিম্বাকে। এছাড়াও ইনস্টাগ্রামেও তাঁর ভক্ত সংখ্যা অসংখ্য। এদিকে উমর রিয়াজের সঙ্গে স্টেজে দেখা যায় বিগ বস সিজন ১৩-র প্রতিযোগী আসিম রিয়াজকেও। পুরনো দিনের মতো খুনসুটিতে মেতে ওঠেন তাঁরা। আসিমের কথা বলার ভঙ্গিমা নকল করার চেষ্টা করেন সলমন। স্টেজে চলে হাসি ঠাট্টা। স্টেজেই উমর জানিয়েছেন, তাঁর জীবনে ভালোবাসার মানুষ নেই। তবে মনের মানুষ পেলে সম্পর্কে জড়াতে ভয় পাবেন না তিনি। অন্যদিকে, ছোট পর্দার হার্টথ্রব করণ কুন্দ্রাও পা রাখছেন বিগ বসের বাড়িতে। এদিন সলমন তাঁকে প্রেমের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'অনেক দুঃখ পেয়েছি সম্পর্কে।' উল্লেখ্য সম্প্রতি তাঁর Anusha Dandekar-এর সঙ্গে সম্পর্ক ভেঙেছে। টেলিভিশনের এই হিরো বিগ বসের বাড়িতে কারও প্রেমে হাবুডুবু খাবে কিনা, এখন তা দেখার বিষয়। এদিকে গায়িকা আফসানা খান জানান, বিগ বসে অংশ নেওয়ার জন্য তিনি তাঁর বিয়ের তারিখ পিছিয়েছেন। এদিন সলমনের সঙ্গে স্টেজে দেখা যায় রণবীর সিংকেও। মোটের উপর বিগ বসের প্রিমিয়ার নাইট জমজমাট।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3l2LVmc
via IFTTT

No comments:

Post a Comment