LIC IPO: দেশের বৃহত্তম Initial Public Offering বা IPO প্রোগ্রামের জন্য আর খুব বেশি দেরি নেই। অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টারেই আসতে চলেছে দেশের রাষ্ট্রায়ত্ত সর্বোচ্চ বিমা সংস্থা Life Insurance Corporation বা LIC এর IPO প্রোগ্রাম। উল্লেখ্য, দেশের এই মুহূর্তের অর্থনৈতিক ব্যবস্থায় IPO এর ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য৷ IPO এর মাধ্যমে বিপুল সাফল্য যে পাওয়া যায় সেই দরজা খুলে দিয়েছে Zomato। অত্যন্ত সাফল্যের সঙ্গে IPO শুরু করে এই সংস্থা কার্যত নয়া নজির গড়ে দিয়েছে৷ এরপর আরও বিভিন্ন সংস্থা একে একে IPO এর দরজা খুলে দিয়েছে। কেউ লাভবান হয়েছে, কেউ সেভাবে হয়নি। কিন্তু তাতে IPO এর গুরুত্ব কমেনি। IPO এর গুরুত্ব বুঝেই নরেন্দ্র মোদী ( Narendra Modi) সরকার দেশের সর্বোচ্চ বিমা সংস্থার IPO প্রোগ্রাম শুরু করার কথা ভেবেছে। চতুর্থ কোয়ার্টারেই শুরু হবে IPO৷ প্রস্তুতি জোরকদমে। IPO অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন পলিসিহোল্ডাররা। কী ভাবে? স্রেফ আপডেটেড PAN কার্ডের মাধ্যমে। IPO এর 10% ইস্যু থাকছে পলিসিহোল্ডারদের জন্য। পলিসিহোল্ডাররা আপডেটেড প্যান কার্ড ( কর্পোরেশন রেকর্ড অনুযায়ী)। এই IPO প্রোগ্রামে অংশগ্রহণ করতে শুরু পারবেন৷ IPO প্রোগ্রামে অংশগ্রহণের জন্য PAN কার্ড আপডেট করবেন কী ভাবে? জানুন…
- প্রথমে licindia.in এর ওয়েবসাইটে লগইন করুন।
- এরপর 'অনলাইন প্যান রেজিস্ট্রেশন' এই অপশনে ক্লিক করুন। হোমপেজেই এই অপশন দেখতে পাবেন।
- এরপর নিজের প্যানকার্ডের সঙ্গে যে পলিসি বা পলিসিগুলি সংযুক্ত সেগুলো খুঁজে বের করতে হবে৷
- এরপর ইউজারকে প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
- ইউজারকে নিজের ইমেইল আইডি, Pan Card নম্বর, মোবাইল নম্বর, পলিসি নম্বর দিতে হবে।
- এরপর Captcha Code দিতে হবে। সেই কোড দিলে মোবাইল নম্বরে OTP আসবে একটি৷
- ইউজারকে সেই OTP দিতে হবে।
- ফর্ম জমা দেওয়ার পর আপনাকে একটি মেসেজ দেওয়া হবে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/31mOSXX
via IFTTT
No comments:
Post a Comment