BJP-র জয়ে মিষ্টি বিলি, সংখ্যালঘু যুববকে পিটিয়ে খুন উত্তরপ্রদেশে - onlinewebsite24

Sunday, March 27, 2022

BJP-র জয়ে মিষ্টি বিলি, সংখ্যালঘু যুববকে পিটিয়ে খুন উত্তরপ্রদেশে

Bharatiya Janata Party-কে সমর্থন করার 'অপরাধে' এক সংখ্যালঘু যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশীদের বিরুদ্ধে! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের রামকোলা (Ramkola) থানা এলাকার কুশিনগরে (Kushinagar)। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে, সেই অনুসারে, নিহত যুবকের বাবর। তিনি কুশিনগরেরই বাসিন্দা ছিলেন। পুলিশের দাবি, বাবর BJP-কে সমর্থন করতেন। তাই রাজ্যে ফের একবার BJP-র সরকার গঠিত হওয়ায় খুবই খুশি ছিলেন তিনি। এমনকী, BJP-র জয় নিজের মতো পালন করার সিদ্ধান্ত নেন তিনি। নিজের টাকায় মিষ্টি কিনে আনেন। তারপর সেই মিষ্টি প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন। প্রথমে প্রতিবেশীরা সেই মিষ্টি নিলেও মিষ্টি বিতরণের কারণ জানতেই ক্ষোভ ফেটে পড়েন তাঁরা। এরপরই শুরু হয় গণপিটুনি। অভিযোগ, মারের চোটেই প্রাণ হারাতে হয় ওই যুবককে। স্থানীয় থানার আধিকারিকরা জানিয়েছেন, গণপিটুনির ঘটনাটি ঘটেছে গত ২০ মার্চ। সেই সময় দোকান থেকে বাড়ি ফিরছিলেন বাবর। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, দোকান থেকে ফেরার পথে মিষ্টি বিলির সময় তাঁকে 'জয় শ্রীরাম' বলতেও শোনা যায়। তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। মারমুখী জনতা ঘিরে ধরে বাবরকে। এমন ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন বাবরের স্ত্রী ফতিমা। তিনি পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় প্রাণ বাঁচাতে ছুটে বাড়িতে ঢুকে পড়েন তাঁর স্বামী। দরজা খুলে দৌড়ে চলে যান ছাদে। কিন্তু, হামলাকারীরা তারপরও তাঁর পিছু ছাড়েনি। তারাও বাবরের পিছন পিছন ছাদে উঠে যায়। সেখানে আর এক প্রস্ত মারধরে পর বাবরকে ছাদ থেকে ছুড়ে ফেলা হয়! বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি BJP-র সমর্থক হওয়ায় বহুবার স্থানীয় বাসিন্দাদের একাংশের কাছ থেকে হুমকি শুনতে হয়েছে। সেকথা স্থানীয় থানাকেও জানানো হয়েছিল। কিন্তু, পুলিশ সেসব পাত্তা দেয়নি বলে অভিযোগ। আর পুলিশের এই উদাসীনতারই খেসারত দিতে হল বাবরকে। তাঁর পরিবারের সদস্যরা অন্তত এমনই অভিযোগ করছেন। বাবরের মৃত্যুর পর তাঁর ফতিমা থানায় খুনের অভিযোগ করেছেন। তার ভিত্তিতে FIR করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে ঘুরে গিয়েছেন মহকুমাশাসক বরুণ কুমার পাণ্ডে। তাঁর আশ্বাস, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। সকলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। কুশিনগরের বিধায়ক পি এন পাঠকও (Kushinagar MLA P N Pathak) বাবরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের পাশে থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এমনকী, বাবরের দেহ কবর দেওয়ার সময়েও সেখানে উপস্থিত ছিলেন তিনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/uqkrwpZ
via IFTTT

No comments:

Post a Comment