মার্চের শুরুতেই গরমে নাজেহাল রাজ্য - onlinewebsite24

Friday, March 4, 2022

মার্চের শুরুতেই গরমে নাজেহাল রাজ্য

এই সময় ডিজিটাল ডেস্ক: মার্চের প্রথম সপ্তাহেই গরমে নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে। শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। IMD Kolkata-র দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘুরপাক খাবে। আলিপুর দফতরের অধিকর্তা জিকে দাস জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিন রাজ্যের মূলত শুষ্ক থাকবে। তাঁর কথায়, "এখন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গ্রীষ্মে যেরকম আবহাওয়া থাকার কথা সেরকমই থাকবে। ধীরে ধীরে গরম বাড়বে। এই সময়টায় তাপমাত্রা যেমন থাকে, তেমনই থাকবে।" ক্রমবর্ধমান গরম প্রসঙ্গে ভূতত্ত্ববিদ সুজীব কর বলেন, "আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা দ্রুতগতিতে বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।" তাঁর সংযোজন, "আগামী ১০-১২ দিন সেভাবে তাপমাত্রার তারতম্য ঘটবে না। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়বে। চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু বাড়বে। উষ্ণতম দিনগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকভাবেই অসহ্য গরমের দিকে যাচ্ছি আমরা। আগামী ১০-১২ দিনে অনেকটাই বেড়ে যাবে।" পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/dFh1Gmw
via IFTTT

No comments:

Post a Comment