''ছেলের সামনে রুশ জওয়ানরা গণধর্ষণ করেছে!'' বিস্ফোরক ইউক্রেনের মহিলা - onlinewebsite24

Tuesday, March 29, 2022

''ছেলের সামনে রুশ জওয়ানরা গণধর্ষণ করেছে!'' বিস্ফোরক ইউক্রেনের মহিলা

''Russian সেনা আমায় গণধর্ষণ করেছে।'' যুদ্ধবিধ্বস্ত (Ukraine) এক মহিলা নাগরিকের গলায় এমনই আর্তনাদ শোনা গেল। ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে অঝোরে কেঁদে ফেললেন ওই নির্যাতিতা। তাঁর অভিযোগ, ''রুশ সেনা প্রথমে আমার স্বামীকে গুলি করে হত্যা করে। এরপর আমার ছেলের সামনেই আমায় গণধর্ষণ করে।'' রুশ আগ্রসনে ইউক্রেন (Ukraine) যেন এখন আস্ত একটা মৃত্যুপুরী। চারিদিকে শোনা যাচ্ছে বুলেটের আওয়াজ। রকেট হামলায় জর্জরিত প্রতিটি শহর, নগরাঞ্চল। সাধারণ নাগরিকরা প্রতি মুহূর্তে রুশ সেনার বুটের শব্দে ভয়ে শিঁটিয়ে রয়েছে। এরকমই এক ইউক্রেনের এক পরিবারের করুন কাহিনী শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে গোটা বিশ্বের। যেখানে পরিবারের মহিলা জানাচ্ছেন কী ভাবে তাঁর চোখের সামনে স্বামীকে হত্যা করা হল। তারপর ছোট ছেলের সামনেই তাঁর উপর চলল নারকীয় অত্যাচার। তিনি বলেন, ''প্রথম আমি জোরে সদর দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর ক্রমশ রুশ সেনার বুটের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। প্রথমে ওরা আমার পোষ্য সারমেয়কে মেরে ফেলল। তারপর আমায় বলল, স্বামী নাৎজি বলে ওরা ওকে মেনে ফেলেছে। তারপরই গানপয়েন্টে ওরা আমাকে গণধর্ষণ করল। একে একে ঝাঁপিয়ে পড়ল আমার শরীরের উপর। আমি চিৎকার করতে গেলে মুখ চেপে ধরল। আওয়াজ করলেই গুলি আমার মাথার খুলি উড়িয়ে দিত। আর সেই দৃশ্য আমার চার বছরের শিশুকে দেখানো হবে বলে হুমকি দিয়েছিল ওরা।'' তিনি আরও বলেন, ''ছেলে কাঁদছিল বলে ওরা কান্না থামাতে বলে। নাহলে ছেলের সামনেই আমার মাথার খুলি উড়িয়ে দেবে বলে হুমকি দেয়। জোর করে আমাকে গান পয়েন্টে রেখে পাশের ঘরে নিয়ে গিয়ে ছেলের কান্না থামাতে বলা হয়। এরপর আমায় ফের ধর্ষণ করা হয়।'' জানা গিয়েছে, নারকীয় ওই অত্যাচারের পর কোনওমতে রুশ সেনার হাত থেকে প্রাণ বাঁচাতে পেরেছেন ওই মহিলা। ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন। স্বামীর মৃতদেহ সৎকারের সুযোগটুকুও মেলেনি। বর্তমানে তিনি গৃহহীণ। এদিকে, ইউ র ৩৪তম দিনে মিলল আলোর সুক্ষ্ম রেখা।ষষ্ঠ দফা শান্তি বৈঠকের পর রাশিয়ার তরফে প্রস্তাব দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President )এর সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব রাখা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukrainian counterpart ) সামনে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এই অসাধ্য সাধনে মধ্যস্থতা করেছে তুরস্ক। উল্লেখ্য, NATO-এর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/nUvT6Pd
via IFTTT

No comments:

Post a Comment