ফের ডাউন ইনস্টাগ্রাম। একাধিক ইউজার বিষয়টি নিয়ে সমস্যার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মূলত ফিডে সমস্যা হয় এদিন। যার জেরে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় বিশ্ব। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই Insta Feed -এ গন্ডগোল দেখা যায়। ঠিক কী হয়েছিল? প্রযুক্তিবিদদের দাবি, কিছু সময় পুরনো পোস্ট দেখা গেলেও, নতুন কোনও পোস্ট দেখা যাচ্ছিল না ওই অ্যাপে। তবে স্টোরি বা রিলসের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। সেই কারণেই অনেক ইউজার বিষয়টি আঁচ করতে পারেননি বলে খবর। যদিও সংস্থার তরফে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। গত বছর অক্টোবর মাসেও একইভাবে বন্ধ হয়ে গিয়েছিল ইনস্টাগ্রাম। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ, ও বন্ধ হয়ে যায় ওই দিন। প্রায় ছ' ঘণ্টা ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক গ্রাহক ওই সাইটগুলি ব্যবহার করতে পারেননি। ফেসবুকের মালিকানাধীন এই তিনটি অ্যাপ বন্ধ হওয়ার জেরে ভোগান্তির শিকার হয়েছিল কোটি কোটি ইউজার।
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/m7qPJ4r
via IFTTT
No comments:
Post a Comment