এবছরই শেষ, KKR-এর দায়িত্ব ছাড়ছেন ব্রেন্ডন ম্যাককালাম - onlinewebsite24

Wednesday, May 11, 2022

এবছরই শেষ, KKR-এর দায়িত্ব ছাড়ছেন ব্রেন্ডন ম্যাককালাম

নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোচ ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন যে চলতি মরশুমের পরই তিনি এই দায়িত্ব ছেড়ে দিতে চান। কারণ আগামী মরশুমে তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হতে চলেছেন। আশা করা হচ্ছে, সাম্প্রতিক টিম মিটিংয়ে ম্যাককালাম ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটারদের এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন। ২০০৮ সাল থেকে ব্রেন্ডন ম্যাককালাম এই দলের সদস্য হয়ে থেকেছেন। প্রথম IPL ম্যাচেই তিনি বিধ্বংসী ১৫৮ রানের একটা ইনিংস খেলেছিলেন। পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তিনি খেলার পাশাপাশি কোচিং করিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স দলের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, "উনি আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আর কলকাতা নাইট রাইডার্স ব্রিগেডের অংশ হতে পারবেন না। কারণ ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হচ্ছে। কয়েকদিন আগে একটি টিম মিটিংয়ে তিনি এই ব্যাপারটি সম্পর্কে আমাদের জানিয়েছেন।" নিউ জিল্যান্ডের এই প্রাক্তন উইকেটকিপার ব্যাটারকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ করা হবে। বিবিসি সহ বেশ কয়েকটি সংবাদমাত্র এই সংবাদ প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডের পরাজয়ের পর গত ফেব্রুয়ারি মাসেই ক্রিস সিলভারউড পদত্যাগ করেছিলেন। এরপর পল কলিংউড সাময়িকভাবে কোচিংয়ের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টেস্ট এবং সাদা বলের ক্রিকেটে কোচিংয়ের আবেদনপত্র ছাড়া হয়েছিল। সূত্রের খবর, ৪০ বছর বয়সি ম্যাককালাম এই চাকরির প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। ১০১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ম্যাককালাম। আর শেষ টেস্ট ম্যাচটা তিনি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রাইস্টচার্চে খেলেছিলেন। এই ম্যাচে তিনি মাত্র ৫৪ বলে শতরান করেন। বাজের টেস্ট কেরিয়ারে মোট ৬,৪৫৩ রান করেন। এরমধ্যে ১২টি শতরান এবং ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে। যদি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের কোচ ম্যাককালাম হন, তাহলে প্রথম টেস্ট সিরিজই (তিন ম্যাচের) তাঁকে কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে। ইতিমধ্যেই নিউ জিল্যান্ড বংশোদ্ভুত বেন স্টোকসকে ইংল্যান্ডের নয়া টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। আশা করা হচ্ছে, জো রুটের পাঁচ বছরের অধিনায়কত্বের পর এই বিখ্যাত অলরাউন্ডার ব্রিটিশ ব্রিগেডের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/VEGr2MU
via IFTTT

No comments:

Post a Comment