ত্রিফলায় বিদ্ধ স্টার্টআপ বিনিয়োগ, সাম্প্রতিক সমীক্ষায় জোর চাঞ্চল্য! - onlinewebsite24

Monday, July 11, 2022

ত্রিফলায় বিদ্ধ স্টার্টআপ বিনিয়োগ, সাম্প্রতিক সমীক্ষায় জোর চাঞ্চল্য!

Startup India: বিশ্ব অর্থনৈতিক শ্লথ গতি, মুদ্রাস্ফীতি এবং সর্বোপরি ভূ-রাজনৈতিক উত্তেজনা—এই ত্রিফলায় আপাতত বিদ্ধ স্টার্টআপের বিনিয়োগ। PwC India report অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন মাস, এই সময়সীমায় এই ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ প্রায় 40 শতাংশ হ্রাস পেয়েছে। যার আর্থিকগত পরিমাণ হল USD 6.8 billion। রিপোর্ট আরও জানাচ্ছে, চুক্তির প্রাথমিক পর্বের অর্থায়নের গড় পরিমাণ USD 5 million। রিপোর্ট জানাচ্ছে, পরপর তিনটি অর্ধে USD 10 billion-এরও বেশি তোলার পরে ভারতীয় স্টার্টআপের বিনিয়োগের ক্ষেত্রে বড়সড় ধাক্কা এসেছে। যে কারণে এই ক্ষেত্রে বিনিয়োগ প্রায় 40 শতাংশ কম হয়ে দাঁড়িয়েছে USD 6.8 billion-এ। 2022 সালের দ্বিতীয়ার্ধে Software as a Service (SaaS) এবং fintech companies খাতে সর্বাধিক বিনিয়োগ এসেছে। মোট পরিমাণ প্রায় USD 3.1 billion। তবে একটা বিষয়ে আশা দেখছেন বিশেষজ্ঞেরা। তা হল, ডিজিটাইজেশনের হাত ধরে ব্যবসায়িক উদ্যোগের প্রাথমিক পর্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাঁটা দেখা যাচ্ছে না। কারণ, বছরের দ্বিতীয়ার্ধে প্রাথমিক পর্বে বিনিয়োগের পরিমাণ প্রায় USD 800 million-এ দাঁড়িয়েছে। যা ভারতের বাজারে ব্যবসায়িক উদ্যোগের ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। PwC India-র Partner-Deals and India Startups Leader, Amit Nawka জানাচ্ছেন, বিনিয়োগে স্থিতি আসতে এখনও 12-18 মাস সময় লাগবে। তবে স্টার্টআপ ব্যবসাটি যে পর্ব, অর্থাৎ সে শুরু হোক, সম্প্রসারণ হোক বা অন্য ধাপই হোক না কেন, সুফল তখনই মিলবে যদি সংশ্লিষ্ট উদ্যোগপতি মূল ব্যবসায় মনোনিবেশ করেন এবং আয়ের জায়গাটা সুনিশ্চিত করেন। রিপোর্ট অনুযায়ী, দেশের স্টার্টআপে যত বিনিয়োগ হয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে Bengaluru, National Capital Region (NCR) এবং Mumbai। মোট স্টার্টআপ বিনিয়োগের 95 শতাংশই এই তিনটি জায়গায় করা হয়েছে। তার পরে রয়েছে Chennai এবং Pune। Bengaluru-তে মোট 7টি কোম্পানি,—Dailyhunt, Rapido, Leadsquared, Lenskart, CRED, Ather Energy and Observe.Ai, USD 100 million-এরও বেশি বিনিয়োগ জোগাড় করেছে। একইভাবে NCR-এও 7টি কোম্পানির প্রতিটি—Delhivery, Stashfin, Rario, Grey Orange Robotics, Absolute Foods, Fashinza এবং PhysicsWallah USD 100 million-এর বেশি বিনিয়োগ টেনেছে। আবার Mumbai-এর 4টি কোম্পানির প্রতিটিতে upGrad, Zepto, CoinDCX এবং Turtlemint USD 100 million বিনিয়োগ হয়েছে। 2022 সালের দ্বিতীয়ার্ধে মাত্র 4টি কোম্পানি ইউনিকর্নের মর্যাদা পেয়েছে। বিশেষজ্ঞদের অবশ্য মত, এর সঙ্গে বৈশ্বিক প্রবণতার যোগ রয়েছে। কারণ, নতুন স্টার্টআপ হিসেবে ইউনিকর্নের মর্যাদাপ্রাপ্ত কোম্পানির সংখ্যা সারা বিশ্বেই বর্তমানে কম।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/V94yS5A
via IFTTT

No comments:

Post a Comment