বৃষ্টি ও ঝোড়ো হাওয়া মাথায় নিয়েই দীর্ঘ ১৬ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে সুন্দরবনের (Sundarban) কেঁদো দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জীবিত অবস্থাতেই তাঁদের উদ্ধার করা গিয়েছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন পাঁচজন। শুক্রবার রাতে উপকূল রক্ষী বাহিনীর তরফে খবরটি জানানো হয়েছে। যে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার কর হয়েছে তাঁরা হলেন- শ্যামল দাস, শিপন দাস, দিলীপ দাস, লক্সমীপদ দাস, দীপেশ দাস, সুরজিৎ দাস, বিশ্বরঞ্জন গিরি, প্রলয় দাস, রাজকুমার দাস, দীপঙ্কর দাস, মিলন দাস, বাদল দাস ও বিপ্লব দাস। তবে এখনও নিখোঁজ ৫ মৎস্যজীবীর খোঁজে সমুদ্রে তল্লাশি চলছে বলে উপকূল রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে শুক্রবার বঙ্গোপসাগরের (Bay of Bengal) কেঁদো দ্বীপের কাছে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এফ বি সত্যনারায়ণ নামে ট্রলারটি মৎস্যজীবীদের ট্রলার ছিল। ওই ট্রলারে ১৮ জন মৎসজীবী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ট্রলারডুবির খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং মৎস্য দফতর। মৎস্যজীবীদের খোঁজে শুরু হয় তল্লাশি। তারপর দীর্ঘ ১৬ ঘণ্টার তল্লাশি শেষে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি এবং সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। এদিন উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। এরপরেও মৎস্যজীবীদের ট্রলারটি কী ভাবে সমুদ্রে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই গভীর সমুদ্রে নিয়মিত ট্রলার দুর্ঘটনা ঘটেছে। সেই কথা মাথায় রেখেই ডায়মন্ড হারবার (Diamond Harbour), নামখানা (Namkhana), ফ্রেজারগঞ্জ (Frazerganj), কাকদ্বীপ (Kakdwip), রায়দীঘি, পাথরপ্রতিমা, কুলতলি ও সাগরদ্বীপের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে আগাম সতর্কতা দেয় আবহাওয়া দফতর। পাশাপাশি কড়া নজরদারি শুরু করেছে জেলা মৎস্য দফতর। তারপরেও এরকম দুর্ঘটনায় মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে গত ১৮ জুন ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের অন্তর্গত প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ছাইমারি দ্বীপের কাছে। তবে ওই ট্রলারের মধ্যে থাকা সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা গিয়েছে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HiyxvDC
via IFTTT
No comments:
Post a Comment