রাজ্যজুড়ে ঢাক ঢোল পিটিয়ে পালিত হল ()। যা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister )। দিনের শেষে টুকরো কোলাজে দিবস উদযাপনের ভিডিয়ো টুইট করলেন তিনি। সঙ্গে যুব সম্প্রদায়ের জন্য দিলেন বিশেষ বার্তাও। খেলা হবে দিবসে ( Diwas) বিশেষ বার্তা মমতার মঙ্গলবার সন্ধ্যায় খেলা হবে দিবস উদযাপন নিয়ে একটি ভিডিয়ো পোস্ট টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে তিনি তুলে ধরেন গোটা রাজ্যের জেলায় জেলায় পালিত খেলা হবে দিবস উদযাপনের একাধিক ছবি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বাংলার যুবদের এত উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। খেলার জন্য তাদের উদ্দীপনা প্রকৃত অর্থেই তারিফযোগ্য। পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের যুব সম্প্রদায়কে সর্বদা খেলাধুলোর জন্য উৎসাহ জোগাবে। তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে সমর্থন দেবে সরকার।" বেন্ড ইট লাইক মহুয়া! নদিয়ার তেহট্টে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে খেলা হবে দিবস উদযাপনে একেবারে অন্য মুডে ধরা দিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিন সারা বাংলা জুড়ে খেলা হবে দিবস কর্মসূচিকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। নদিয়ায় আয়োজিত সেই ফুটবল টুর্নামেন্টের অংশ নেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ। খেলোয়ারদের সঙ্গে কথা বলার সঙ্গে নিজেই মাঠে নেমে তাদের সঙ্গে নেমে খেলায় যোগ দেন মহুয়া মৈত্র। শাড়ি পরেই সাংসদের পারফেক্ট শটে গোলপোস্টের জালে বল। মহুয়ার ফুটবল দক্ষতা দেখে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। এদিন খেলা হবে দিবস উপলক্ষে জেলায় জেলায় ব্লকে ব্লকে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের। এই উপলক্ষে জেলায় জেলায় ব্লকে ব্লকে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের। মঙ্গলবার বাঁকুড়া স্টেডিয়ামে 'খেলা হবে দিবস'-এর (Khela hobe Diwas) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন TMC-র রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বাঁকুড়া স্টেডিয়ামে (Bankura Stadium) 'খেলা হবে দিবস' কর্মসূচিকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় মঙ্গলবার। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আজকের দিনে বাংলার প্রত্যেকটি জায়গার মাঠে খেলাধুলোর আয়োজন করা হয়। বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষজন এই খেলায় মেতে ওঠে। আমরা জানি, বাঙালি কতোটা ক্রীড়াপ্রেমী। সেই কারণে নির্দিষ্ট একটি দিনে এরকমভাবে সমবেত হয়ে খেলার আয়োজন করার জন্য আজকের এই খেলা হবে দিবস।"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/35hAd7D
via IFTTT
No comments:
Post a Comment