আফগানিস্তানের হেরাট শহর দখল তালিবানদের - onlinewebsite24

Thursday, August 12, 2021

আফগানিস্তানের হেরাট শহর দখল তালিবানদের

এই সময় ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে তালিবানিরা আরও শক্তি সঞ্চয় করল। কুন্দুজের সেনা ঘাঁটি দখলের পর এবার হেরাটের পুলিশ হেডকোয়ার্টারও দখল করে নিল তালিবানরা। হেরাট আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর। এর আগে এই সশস্ত্র গোষ্ঠী রাজধানী থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত গজনী শহর দখল করে নেয়। সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার দখল করতে গিয়ে কোনও বাধা বিপত্তির মধ্যেই পড়তে হয়নি তালিবানদের। এক মুখপাত্র টুইট করে বলেন, 'শত্রুরা পালিয়ে গিয়েছে...ডজনখানেক সেনার গাড়ি, অস্ত্র ও বিস্ফোরক মুজাহিদিনদের হাতে এসেছে'। থেকে আমেরিকা ও ন্যাটো বাহিনী ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালিবানরা। বৃহস্পতিবার কাবুলেরও কাছে গজনী দখল করে তালিবানরা। এই সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত দশটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দাবি করেছে, আর ৯০ দিনের মধ্যেই কাবুলের দখল নিতে পারে তালিবান। ইউরোপীয় ইউনিয়নের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে প্রায় ৬৫ শতাংশ আফগানিস্তানের দখল নিয়েছে কট্টরপন্থী সংগঠনটি। তালিবানদের থেকে বাঁচতে হাজার হাজার আফগান পরিবার কাবুলে এসে আশ্রয় নিচ্ছে। যদিও কাবুল দখলে আর বিশেষ দেরি নেই জানার পরে আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই Taliban -রা কুন্দুজ, তাখার, জোজান, সার-ই-পোল এবং নিমরুজ দখল করেছিল। পরিস্থিতি আঁচ করে এদিন তালিবানদের সঙ্গে আলোচনার সময় আফগান সরকারের মধ্যস্থতাকারীরা তালিবানকে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দেয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। আফগানিস্তানে হিংসাত্মক কার্যকলাপ থামানোর শর্তেই আফগান সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি। সংবাদসংস্থা সূত্রে খবর, তালিবানকে দেওয়া আফগান সরকারের মধ্যস্থতাকারীদের প্রস্তাবে বলা হয়েছে, দেশে হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করলে তবে এই তালিবানদের ক্ষমতার ভাগ দেওয়া হবে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fWzchU
via IFTTT

No comments:

Post a Comment