এই সময় ডিজিটাল ডেস্ক: একটু ভালো করে দেখুন তো! উপরের নম্বরটা কি আপনার চেনা চেনা ঠেকছে? রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষ হতে না হতেই এই নম্বরটা সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। কেসটা কী? না এটা কোনও মোবাইল নম্বর নয়। মুম্বই ইন্ডিয়ান্সের ৩ থেকে ১০ নম্বর ব্যাটসম্যানের রান এটা। একটু অবাক হচ্ছেন তো! এটাই সত্যি। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৫৪ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করে। রোহিত শর্মা (৪৩) এবং কুইন্টন ডি কক (২৪) ছাড়া আর কেউই দু'অঙ্কের রান করতে পারেননি। একনজরে দেখে নেওয়া যাক, দলের বাকি ব্যাটসম্যানরা কে কত রান করেছেন --
- ইশান কিষান - ৯
- সূর্যকুমার যাদব - ৮
- ক্রুনাল পান্ডিয়া - ৫
- কায়রন পোলার্ড - ৭
- হার্দিক পান্ডিয়া - ৩
- অ্যডাম মিলনে - ০
- রাহুল চাহার - ০
- জসপ্রীত বুমরাহ - ৫
- ট্রেন্ট বোল্ট - ০ (অপরাজিত)
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2XZZQkh
via IFTTT
No comments:
Post a Comment