এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে আরও দুই আক্রান্তের হদিশ। জানা গিয়েছে, লন্ডন ও নাইজেরিয়া থেকে আসা দুই ব্যক্তির দেহে থাবা বসিয়েছে করোনাভাইরাসের এই ভ্যারিয়্যান্ট। আর আগে রাজ্যে আবু ধাবি ফেরত এক সাত বছরের শিশুর দেহে থাবা বসিয়েছিল ওমিক্রন। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। জানা গিয়েছে, লন্ডন ফেরত ব্যক্তি আলিপুরের বাসিন্দা। বর্তমানে তিনি আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, অপর ওমিক্রন আক্রান্ত নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। আপাতত তিনি রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বিদেশ থেকে ফেরার পরেই তাঁদের কোভিড টেস্ট করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মোতাবেক আইসোলেশনে রাখা হয় তাঁদের। তাঁরা করোনায় কোন ভ্যারিয়্যান্টে আক্রান্ত তা জানার জন্য লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, তাঁরা ওমিক্রন পজিটিভ। শরীরে সামান্য উপসর্গ থাকলেও তাঁদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ নন বলেই জানা গিয়েছে। রিফ্রেশ করুন… বিস্তারিত আসছে…
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3yQoTUQ
via IFTTT
No comments:
Post a Comment