এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা-ভিকি কৌশলের ( and )-এর বিয়ের পর একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। ক্যাটের বিয়েতে ভাইজানের তরফ থেকে স্পেশাল গিফট পৌঁছে গেলেও সর্বসম্মক্ষে এতদিন তথাকথিত প্রাক্তনকে নিয়ে কোনও শব্দই খরচ করেননি। অবশেষে episode-এর মঞ্চ থেকে ক্যাটকে দিল খোলা শুভেচ্ছা সল্লুর ()। যদিও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেননি ভিকির নাম। এদিন grand finale episode-এ মঞ্চে রাখি সায়ন্তের (Rakhi Sawant)-এর পারফর্মমেন্স চলছিল। আচমকা রাখি গত বছর অর্থাৎ Bigg Boss 14 Winner রুবিনা দিলায়েককে (Rubina Dilaik)-কে ডান্স অফ চ্যালেঞ্জ করেন। ক্যাটরিনার (Katrina Kaif) গান Chikni Chameli-তে জমিয়ে নাচ করেন দুই অভিনেত্রী। তাদের ডান্স দেখে মঞ্চে এসে যোগ দেন সল্লুও। নাচ শেষ হতেই ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ সলমান (Salman Khan) বলেন- "ক্যাটরিনা শাদি মুবারক হো" (Katrina shaadi mubarak ho) অর্থাৎ "ক্যাটরিনা, বিয়ের জন্য শুভেচ্ছা।" উল্লেখ্য, ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত ছিলেন না সলমান। যদিও একদা ঘনিষ্ঠ ক্যাটকে বিয়ের উপহার পাঠাতে কার্পণ্য করেননি ভাইজান। শোনা গিয়েছে, সলমান নাকি ক্যাটরিনা-ভিকিকে বিয়েতে প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন। সাওয়াই মাধোপুরের বিলাসবহু ফোর্ট রিসর্ট Six Senses Fort Barwara-তেই ৯ ডিসেম্বর চার হাত এক হয় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের। কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে শুধুমাত্র নিকট আত্মীয়স্বজন ও হাতে গোনা ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন Vicky ও Katrina। তাই বিয়ের অনুষ্ঠান সেরে মুম্বই ফিরেই সেই সব মানুষদের হাতে লেখা নোট এবং গুডিজ পাঠান যাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করতে পারেননি। গিফ্ট হ্যাম্পারে কী আছে জানা না গেলেও, হাতে লেখা নোট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, বিগ বস ফ্যানেরা সকাল থেকে দুরু দুরু বুকে অপেক্ষা করছেন সেরা পাঁচের মধ্যে শেষ হাসি কে হাসবেন।এদিকে ফিনালেতে অংশ নিতে হাজির হয়েছিলেন শ্বেতা। তাঁকে পাপারাতজি যখন জিজ্ঞাসা করে এই সিজনের বিজয়ী কে? তখনই শ্বেতা বলে ফেলেন, ‘তেজস্বী প্রকাশ’। কিন্তু কয়েক সেকেন্ডেই নিজেকে সামলে নিয়ে তিনি যোগ করেন,“তেজস্বীও (TejasswiPrakash ) হতে পারেন শমিতাও ( ) হতে পারেন।” এর পরেই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা তেজস্বীই (TejasswiPrakash )বিজেতা। সেই কারণেই আগে ভাগেই তাঁরই নাম বলে ফেলেছেন শ্বেতা।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/BCKh0lY84
via IFTTT
No comments:
Post a Comment