সুখবর! মোটা টাকা ঢুকতে পারে কর্মচারীদের PF অ্যাকাউন্টে - onlinewebsite24

Friday, January 7, 2022

সুখবর! মোটা টাকা ঢুকতে পারে কর্মচারীদের PF অ্যাকাউন্টে

Provident Fund News: যে সমস্ত কর্মচারীদের Provident Fund অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট আছে তাদের জন্য সুখবর। কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে মোটা টাকা। সম্প্রতি Employees Provident Fund Organisation বা EPFO'র তরফ থেকে একটি নতুন ঘোষণা করা হয়েছে। যে ঘোষণায় বলা হয়েছে চলতি 2021-22 অর্থবর্ষের জন্য EPFO নাগরিকদের প্রায় 8.5% হারে সুদ দেবে। যার ফলে সঞ্চিত অর্থ একধাক্কায় অনেকটা বাড়বে এমনটাই মনে করছেন নাগরিকেরা। Provident Fund এর অর্থের উপর নির্ভির করে থাকেন এমন কর্মচারীর সংখ্যা প্রচুর। অবসরজীবন হোক অথবা অন্য কোনও পরিকল্পনা। Provident Fund এর অর্থের উপর নির্ভর করেন অনেকে। তাই EPFO এর এই সিদ্ধান্তে উপকৃত হবেন অনেকে এমনটাই মত বিশেষজ্ঞদের৷ সমীক্ষা বলছে এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় 22.5 কোটি মানুষ। কোভিড অতিমারির প্রাক্কালে EPFO' র একাধিক সিদ্ধান্তের ফলে উপকৃত হয়েছিলেন সাধারণ মানুষ। অতিমারির সময় EPFO সিদ্ধান্ত নিয়েছিল নাগরিকেরা প্রায় 75% টাকা তুলে নিতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হয়েছিলেন সাধারণ মানুষ। শুধু এটুকুই নয়। বর্তমানে আপনি চাইলে মিসড কলের মাধ্যমেই PF এর ব্যালান্স চেক করতে পারবেন। শুধু মিসড কলই নয়। মিসড কলের পাশাপাশি, মেসেজের মাধ্যমেও চেক করতে পারবেন নিজের PF ব্যালান্স। কী ভাবে? জানুন.. আপনার PF অ্যাকাউন্টের সঙ্গে যদি মোবাইল নম্বর লিংকড থাকে, তবে কেবলমাত্র একটি নম্বরে মিসড কল দিয়েই PF ব্যালান্স জানতে পারবেন। এই নম্বরটি হল 011- 22901406। এই নম্বরে মিসড কল দিয়েই আপনি আপনার PF ব্যালান্স জানতে পারবেন৷ এছাড়া 77382-99899 এই নম্বরে EPFOHO UAN লিখে পাঠাতে হবে। তবে আপনার ফোনে PF ব্যালান্স চলে আসবে। পাশাপাশি, EPF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নিজের PF ব্যালান্স চেক করতে পারবেন৷ আপনাকে যেতে হবে এই লিংকে। https://ift.tt/3cUplVR EPF-র এই সিদ্ধান্তে আপনি কি খুশি? কমেন্ট করে জানান আমাদের কমেন্টবাক্সে৷ Provident Fund হোক কিংবা EPF সমস্ত ধরনের ব্যবসার খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল ডেস্ক। Read More :


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qWf0BA
via IFTTT

No comments:

Post a Comment