সংকটে ইউক্রেন! পুতিনকে দেশের বাইরে সেনা ব্যবহারে ছাড়পত্র - onlinewebsite24

Tuesday, February 22, 2022

সংকটে ইউক্রেন! পুতিনকে দেশের বাইরে সেনা ব্যবহারে ছাড়পত্র

এই সময় ডিজিটাল ডেস্ক: যুদ্ধের দামামা বেজে গিয়েছে রুশ-ইউক্রেন (Russia-Ukraine News) সীমান্তে। মঙ্গলবার ফের একবার যুদ্ধের ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানালেন, আরও কোনও শান্তি চুক্তির অস্তিত্ব নেই। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ''DNR এবং LNR-কে স্বাধীন হিসেবে চিহ্নিত করছি আমরা। Minsk Agreement-এর আর কোনও অস্তিত্ব নেই।'' শুধু তাই নয় ইতিমধ্যেই তিনি দেশের বাইরে রুশ সেনা ব্যবহারের জন্য উচ্চ কক্ষের কাছে অনুমোদন চেয়েছিলেন। সেই ছাড়পত্রও পেয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি, রুশ কূটনীতিকদের ইউক্রেন থেকে অবিলম্বে ফিরে আসারও নির্দেশ দিয়েছে মস্কো। ফলে যে কোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ। এদিন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ''সবচেয়ে ভালো হয় যদি ইউক্রেন NATO চুক্তি থেকে বেরিয়ে আসে এবং স্বাধীনভাবে ভাবনাচিন্তা করে।'' অন্যদিকে, NATO-র তরফে দাবি করা হয়েছে, রাশিয়া যে কোনও মুহুর্তে ইউক্রেনে হামলা চালাবে। NATO প্রধান জেন্স স্টোলেনবার্গ বলেন, ''আমরা দেখতে পাচ্ছি একের পর এক ক্যাম্প থেকে সেনাবাহিনীকে বের করে আনা হচ্ছে। তাদের সম্পূর্ণ প্রস্তুত রাখা হচ্ছে।'' এদিকে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে মঙ্গলবার রাতেই ইউক্রেন থেকে দেশে ফেরানো হল ২৪১ জন ভারতীয়কে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বোইং ৭৮৭ বিমানটি ভারতীয়দের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। রাতে দিল্লিতে অবতরম করে বিমানটি। দেশে ফিরতে পেরে স্বস্তি পান নাগরিকরা। মূলত ড্রিমলাইনার বি-৭৮৭ এয়ারক্রাফটকে এই উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে ২০০টি আসন রয়েছে। সোমবারই ভারত সরকার থেকে বিমান চলাচলের যাবতীয় নিষেধাজ্ঞা তুলেছে। ১৮ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, আগামী ২২, ২৪ এবং ২৬ তারিখ তিনটি বন্দে ভারত মিশন বিমান পাঠানো হবে ইউক্রেনে। Boryspil Airport -এ পৌঁছবে ওই বিমানগুলি। উল্লেখ্য, ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর সেটি। এদিনই ইউক্রেনে UNSC -র আপৎকালীন বৈঠক হয়েছে। সেখানে ভারতের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও মর্মে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। UNSC বৈঠকে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, "আন্তর্জাতিক স্তরে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যা করণীয় সেটা করার দিকে জোর দেওয়ার পক্ষপাতী আমরা। কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার পক্ষে রয়েছি আমরা। তবে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেব আমরা। বর্তমানে ইউক্রেনে ২০ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে। তাঁরা ওই দেশে থেকে পড়াশোনা করে। ভারতীয় নাগরিকরা ভালো থাকুক, এটাই আমাদের কামনা।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GLQNseI
via IFTTT

No comments:

Post a Comment