এই সময় ডিজিটাল ডেস্ক: আপাতত কোনও বিশ্রাম পাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের নব নির্বাচিত টেস্ট অধিনায়ক ()। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন ম্য়াচের টি-২০ সিরিজ। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ। বেশ অনেকদিনই হয়ে গেল স্ত্রী ঋতিকা সাজদেহ () এবং মেয়ে সামাইরাকে ছেড়ে থাকতে হচ্ছে টিম ইন্ডিয়া () এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মাকে। কারণ ইতিপূর্বে তিনি আহমেদাবাদ এবং কলকাতার জৈব সুরক্ষা বলয়ের (Bio Bubble) মধ্যে ছিলেন। এই দুটো ভেন্যুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI এবং টি-২০ সিরিজ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। এবার রোহিতের গন্তব্য লখনউ। ২৪ ফেব্রুয়ারি থেকে এখানেই শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা লখনউয়ের প্রথম অনুশীলন সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিতের এই পোস্টেই কমেন্ট করেছেন তাঁর স্ত্রী ঋতিকা। এবং গোটা ব্যাপারটাই যে মজার ছলে হয়েছে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় রোহিত যখনই কোনও ছবি কিংবা ভিডিয়ো পোস্ট করেন, তার ক্যাপশনটা যারপরনাই ছোটো রাখার চেষ্টা করেন। তবে রোহিতের অর্ধাঙ্গিনী এদিন একেবারে আলাদাই মজা করার মুডে ছিলেন। স্বামীর ইনস্টাগ্রাম পোস্টে এমন কমেন্ট করলেন, যা দেখে রোহিতের হাঁ করে থাকা ছাড়া আর কোনও উপায় থাকল না। দেখে নিন, রোহিত শর্মার ইনস্টাগ্রাম পোস্টে ঋতিকা সাজদেহ ঠিক কী কমেন্ট করলেন: রোহিত এবং ঋতিকার মধ্যে এই হাসি-ঠাট্টা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে অনেকেই এই বিশেষ কমেন্টে এসে লাইক করতে থাকেন। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে নিয়ে আসা হয়। এরপর রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ঘরের মাটিতে নিউ জিল্য়ান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে। টানা ন'টি T-20 ম্যাচ জয় করার পাশাপাশি ক্যারিবিয়ান ব্রিগেডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ৩৪ বছর বয়সি রোহিত শর্মা প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক যিনি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে তিন কিংবা তার বেশি সিরিজে প্রতিপক্ষকে পরাস্ত করেছেন। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/NditSyc
via IFTTT
No comments:
Post a Comment