: ইদানীং ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যেই একটি টার্ম খুব শোনা যাচ্ছে। বা BNPL। বিশেষত যাঁরা অনলাইন লেনদেন করে থাকেন-- তাঁদের ক্ষেত্রে এই টার্ম অত্যন্ত জনপ্রিয়। এই Buy Now Pay Later বা BNPL আসলে কী? একনজরে দেখে নেওয়া যাক।
- BNPL পেমেন্ট কী?BNPL এর অর্থ হল Buy Now Pay Later। এই পদ্ধতিতে আপনি যে কোনও দ্রব্য এবং সামগ্রী কিনতে পারেন, দাম দেওয়া ছাড়াই। অর্থাৎ সাধারণভাবে আপনি যে কোনও দ্রব্য কিনতে পারেন, তৎক্ষণাৎ টাকা না দিয়েই। আপনি একটি যে কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। যখন আপনি টাকা দিচ্ছেন না, তখন ওই সংস্থা আপনাকে টাকা দেবে। কিন্তু পরে আপনাকে টাকা ওই কোম্পানিকে ফিরত দিতে হবে৷ তাও আবার একটি নির্দিষ্ট সময়সীমার ভিতর৷ আপনি একেবারে বড় অ্যামাউন্টের টাকা দিতে পারেন। অথবা নো কস্ট ই এম আই ( No Cost EMI) এর মাধ্যমে ধীরে সুস্থে টাকা দিতে পারেন।
- কী ভাবে কাজ করে BNPL?প্রথমে আপনি নির্দিষ্ট একটি সংস্থার থেকে একটি জিনিস কিনবেন। বাই নাও পে লেটার এই পদ্ধতিতে জিনিসটি কিনবেন। একটি ছোট ডাউন পেমেন্ট করতে হবে।এরপর বিনা সুদের EMI- তে বাকি টাকাটা দিতে হবে। ব্যাঙ্ক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে EMI- তে টাকা দেওয়া যাবে।
- BNPL এর সুবিধাBNPL নাগরিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে। মুহূর্তের মধ্যে ধার বা ক্রেডিটের অপশন দেয়। নিরাপদ এবং নিশ্চিন্ত লেনদেন। পুনরায় পেমেন্টের বিকল্প বেছে নিতে পারেন। No Cost EmI এর সুযোগ। অত্যন্ত সহজ এবং স্বচ্ছ পদ্ধতি।
- BNPL এর শর্তআপনাকে ভারতের বাসিন্দা হতে হবে আপনাকে টায়ার ওয়ান ( Tier 1) শহরের বাসিন্দা হতে হবে।বয়স 18 বছরের বেশি হতে হবে। আপনাকে বেতনভুক কর্মচারী হতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সমস্ত KYC-এর ডকুমেন্ট নিজের কাছে রাখতে হবে।
| ক্রেডিট কার্ড | BNPL |
| লুকোন চার্জ থাকে | স্বচ্ছ এবং অল্প খরচের পদ্ধতি |
| ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আর্থিক স্থিতি দীর্ঘদিন ধরে ভালো হওয়া প্রয়োজন। | ক্রেডিট ইতিহাস জরুরি না |
| তুলনামূলক বেশি জায়গায় স্বীকৃত | তুলনামূলক কম জায়গায় স্বীকৃত |
| স্ট্যান্ডার্ড ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড থাকে | চার বছর পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড থাকে। |
| অ্যাপ্রুভাল পাওয়া কিছুটা কঠিন৷ | অ্যাপ্রুভাল পাওয়া সহজ |
| যে টাকা বাকি, তার সবথেকে কম অঙ্কটি জমা করার সুযোগ আছে | নির্দিষ্ট সময়ে পুরো EMI দিতে হবে৷ |
| ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্ট থাকে | সেরকম কোনও বেনিফিট নেই |
| 48% পর্যন্ত সুদ | 24% পর্যন্ত সুদ |
| সুদের হার স্থির | সুদের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে |
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/ZOuF0zW
via IFTTT
No comments:
Post a Comment