ছ'মাস মহাকাশে বাস! 'ঘরে' ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর রাজা চারি - onlinewebsite24

Friday, May 6, 2022

ছ'মাস মহাকাশে বাস! 'ঘরে' ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর রাজা চারি

টানা ছ'মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী (Indian-American astronaut )। উল্লেখ্য, শুক্রবারই তাঁদের মহাকাশযান আমেরিকার ফ্লোরিডা উপকূলের গাল্ফ অফ মেক্সিকোয় এসে অবতরণ করে। গত ছ'মাস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে () কাটিয়েছিলেন রাজা। সঙ্গে ছিলেন অন্য নভশ্চর ও বিজ্ঞানীরাও। এদিন রাজাকে নিয়ে মোট চারজন মহাকাশচারী নিরাপদে পৃথিবীতে ফেরেন। রাজার সঙ্গে বাকি যে তিনজন পৃথিবীতে ফিরেছেন, তাঁরা হলেন কাইলা ব্যারন, টম মার্শবার্ন এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের () সদস্য ম্যাথিয়াস ম্যুরে। অভিযাত্রী দলের প্রথম দুজন রাজার মতোই NASA-এর সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বারের জন্য দীর্ঘকালীন বাণিজ্যিক মহাকাশ অভিযানের আয়োজন করা হয়েছিল। যার আওতায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবেই অভিযান শেষ করেছেন অভিযাত্রীরা। সব মিলিয়ে পৃথিবীতে ফেরা এই চারজন নভশ্চর মহাকাশে মোট ১৭৭ দিন কাটিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বিল নেলসন (Bill Nelson) জানিয়েছেন, "SpaceX-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব আবারও সফল প্রমাণিত হল। আমাদের মহাকাশচারীরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে তাঁদের দায়িত্ব পালন করেছেন এবং ফের পৃথিবীতে ফিরে এসেছেন। এর ফলে আগামী দিনে আমাদের নভশ্চররা আরও বেশি করে মহাকাশে যাওয়ার সুযোগ পাবেন। যা আগে কখনও সম্ভব হয়নি। আমরা যে বাণিজ্যিক মহাকাশ উড়ান পরিষেবার একেবারে সোনালী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অভিযানের সাফল্যই তার প্রমাণ। আর এই সাফল্যের জন্য রাজা, কাইলা, টম এবং ম্যাথিয়াসকে ধন্যবাদ।আপনাদের এই অবদানকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং ফের একবার আপনাদের পৃথিবীতে স্বাগত জানাচ্ছি।" প্রসঙ্গত, এই অভিযানের পোশাকি নাম ছিল Crew-3। গত বছরের ১০ নভেম্বর অভিযান শুরু করা হয়। ফ্লোরিডায় NASA-এর কেনেডি মহাকাশ কেন্দ্র (Kennedy Space Center) থেকে যাত্রা শুরু করেন অভিযাত্রীরা। এর প্রায় ২৪ ঘণ্টা পর তাঁরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে যান। এরপর টানা ছ'মাস মহাকাশে বাস করার পর গত ৫ মে ঠিক একইভাবে ছেড়ে ফের পৃথিবীর দিকে রওনা দেন মহাকাশচারীরা। ৬ তারিখ নিরাপদে গন্তব্যে পৌঁছে যান তাঁরা। এই অভিযানে সব মিলিয়ে ৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৭৯২ মাইলের যাত্রাপথ অতিক্রম করেন নভশ্চররা। আসা-যাওয়ার দুদিন বাদ দিয়ে শুধুমাত্র আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেই ১৭৫ দিন কাটান তাঁরা। সেইসঙ্গে পৃথিবীকে ঘিরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কক্ষপথ ধরে মোট ২ হাজার ৮৩২ বার চক্করও কাটেন!


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/dkvwLGZ
via IFTTT

No comments:

Post a Comment