লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শনিবার ৭৫ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। আর সেইসঙ্গে চলতি IPL মরশুমে প্লেঅফের দরজাও কার্যত বন্ধ হয়ে গেল নাইট ব্রিগেডের সামনে। প্রথমে ব্যাট করে লখনউ ১৭৬ রান করেছিল। জবাবে কলকাতা মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায়। একটা ছোট্ট পরিসংখ্যান দিলেই আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাচে ঠিক কতটা খারাপ ব্যাটিং করেছে কলকাতা নাইট রাইডার্স। এই দলের ১০ জন ব্যাটার ১৫ ওভারও উইকেটে টিকতে পারেনি। ১৪.৩ ওভারেই গোটা দল অলআউট হয়ে যায়। মাত্র তিনজন ক্রিকেটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আন্দ্রে রাসেল ১৯ বলে ৪৫ রান করেছেন। এরমধ্যে পাঁচটা ছক্কা এবং তিনটে বাউন্ডারি রয়েছে। এছাড়া অ্যারন ফিঞ্চ (১৪ রান) এবং সুনীল নারাইনই (২২ রান) দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন। দেখে নিন কীভাবে আউট হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা:
- প্রথম উইকেট - বাবা ইন্দ্রজিৎ ১-০
- দ্বিতীয় উইকেট - শ্রেয়স আইয়ার ২-১১
- তৃতীয় উইকেট - অ্যারন ফিঞ্চ ৩-২৩
- চতুর্থ উইকেট - নীতীশ রানা ৪-২৫
- পঞ্চম উইকেট - রিঙ্কু সিং ৫-৬৯
- ষষ্ঠ উইকেট - আন্দ্রে রাসেল ৬-৮৫
- সপ্তম উইকেট - অনুকূল রায় ৭-৮৫
- অষ্টম উইকেট - সুনীল নারিন ৮-৯৯
- নবম উইকেট - টিম সাউদি ৯-৯৯
- দশম উইকেট - হর্ষিত রানা ১০-১০১
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/ac4eIPy
via IFTTT
No comments:
Post a Comment