পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম! 50 টাকা করে জমিয়েই মিলবে 35 লাখ - onlinewebsite24

Wednesday, June 29, 2022

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম! 50 টাকা করে জমিয়েই মিলবে 35 লাখ

Post Office Scheme: বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন খুলে গেলেও, বহু বিনিয়োগকারী পোস্ট অফিস বিনিয়োগ করাকেই নিরাপদ হিসেবে মনে করেন। কারণ শেয়ার বাজারের মতো জায়গায় টাকা বিনিয়োগে ঝুঁকি থেকেই যায়। মিউচুয়াল ফান্ডেও সুদের হার অনিশ্চিত। এমন পরিস্থিতিতে যারা ঝুঁকিহীন বিনিয়োগ করতে চান, তাঁদের ক্ষেত্রে Post Office-এ বিনিয়োগ যথার্থ। এখানে এমন একটি স্কিমের কথা বলা হচ্ছে, যেখানে বিনিয়োগ করে মোটা অর্থ উপার্জন করা যেতে পারে। 35 লাখ টাকা পাবেন পোস্ট অফিসে Small Savingsগুলি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এতে রিস্ক ফ্যাক্টরও কম এবং একই সঙ্গে মোটা টাকা রিটার্নও পাওয়া যায়। এমন একটি স্কিমের কথা বলা হচ্ছে, যেখানে ঝুঁকি নগণ্য এবং রিটার্নও ভালো। এখানে যে স্কিমটির কথা বলা হচ্ছে, তার নাম গ্রাম সুরক্ষা স্কিম ()। এই স্কিমে কোনও ব্যক্তি প্রতিদিন মাত্র 50 টাকা করে বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ মাসিক ভিত্তিতে জমা করতে হবে মাত্র 1500 টাকা। এই পরিমাণে অর্থ জমা করলে, কোনও ব্যক্তি ম্যাচিউরিটির সময় 31 থেকে 35 লাখ টাকা পাবেন। এই স্কিমে কোনও ব্যক্তি বিনিয়োগ করার যে যে শর্ত রয়েছে, তার মধ্যে রয়েছে-
  • 19 থেকে 55 বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
  • এই স্কিমে নূন্যতম বিমার পরিমাণ রয়েছে 10 হাজার টাকা ও সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ রয়েছে 10 লাখ টাকা।
  • এই স্কিমে পেমেন্ট করার ক্ষেত্রে কোনও বিনিয়োগকারী মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক ভাবে বিনিয়োগ করতে চান।
  • এই স্কিমে প্রিমিয়ামের তারিখ পেরিয়ে গেলেও 30 দিনের মধ্যে প্রিমিয়াম দিতে পারেন বিনিয়োগকারী।
  • এই স্কিমের আওতায় কোনও ব্যক্তি ঋণও নিতে পারেন।
  • একই সঙ্গে 3 বছর চালানোর পরে যদি কোনও ব্যক্তি মনে করেন, তবে তিনি এই স্কিম বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে তিনি শুধুমাত্র সঞ্চিত অর্থ পাবেন।
লাভ কতটা হবে? ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি তাঁর 19 বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ শুরু করলেন। যদি তিনি 10 লাখ টাকার একটি পলিসি কেনেন, সেক্ষেত্রে তাঁর মাসিক প্রিমিয়াম হবে 55 বছরের জন্য 1515 টাকা, 58 বছরের জন্য 1463 টাকা এবং 60 বছরের জন্য 1411 টাকা৷ এমন পরিস্থিতিতে, পলিসি ক্রেতা 55 বছরের জন্য 31.60 লাখ টাকা, 58 বছরের জন্য 33.40 লাখ টাকা ও 60 বছরের জন্য 34.60 লাখ টাকা ম্যাচিউরিটি সুবিধা পাবেন। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/IP4blAE
via IFTTT

No comments:

Post a Comment