যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেলদের দুর্দান্ত বোলিং, ৪৮ রানে জয় ভারতের - onlinewebsite24

Tuesday, June 14, 2022

যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেলদের দুর্দান্ত বোলিং, ৪৮ রানে জয় ভারতের

অধিনায়ক Rishabh Pant ব্যর্থ হলেও, মোক্ষম সময়ে জ্বলে উঠলেন দলের বাকিরা। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। তার ফলে সিরিজের তৃতীয় T20 Match-এ South Africa-কে ৪৮ রানে হারিয়ে দিল Team India। সিরিজের ফল এখনও অবশ্য South Africa-র পক্ষে ২-১। সিরিজ জিততে হলে বাকি দু’টি ম্যাচও জিততে হবে Team India-কে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় South Africa-র অধিনায়ক Temba Bavuma। Team India-র হয়ে ওপেন করতে নামেন Ruturaj Gaikwad ও Ishan Kishan। দুই ওপেনারই অর্ধশতরান করেন। Ruturaj Gaikwad ৩৫ বলে ৫৭ রান করে Keshav Maharaj-এর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। Ruturaj Gaikwad-এর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। অপর ওপেনার Ishan Kishan ৩৫ বলে ৫৪ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। তাঁকে ফেরান Dwaine Pretorius। তিন নম্বরে ব্যাট করতে নামা Shreyas Iyer অবশ্য এদিন বড় রান পাননি। ১১ বলে ১৪ রান করেই আউট হয়ে যান তিনি। তাঁর ইনিংসে ছিল দু’টি বাউন্ডারি। অধিনায়ক Rishabh Pant এদিনও ব্যর্থ। তিনি ৮ বলে মাত্র ৬ রান করেই আউট হয়ে যান। ৬ নম্বরে নামা Dinesh Karthik-ও এদিন রান পাননি। তিনিও অধিনায়কের মতোই ৮ বলে ৬ রান করে ফিরে যান। Axar Patel-কে এদিন সাত নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়। তিনি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন Hardik Pandya। Team India ৫ উইকেটে ১৭৯ রান করে। South Africa-র হয়ে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন Dwaine Pretorius। একটি করে উইকেট নেন Kagiso Rabada, Tabraiz Shamsi ও Keshav Maharaj। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ না করলেও, প্রথম উইকেট হারানোর পর থেকেই চাপে পড়ে যায় South Africa। অধিনায়ক Temba Bavuma ৮ রান করে Axar Patel-এর বলে Avesh Khan-এর হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পরেই শুরু হয় নিয়মিত ব্যবধানে উইকেট পড়া। অপর ওপেনার Reeza Hendricks করেন ২৩ রান। তাঁকে ফেরান Harshal Patel। এরপর শুরু হয় Yuzvendra Chahal-এর ভেলকি। তিনি পরপর ফিরিয়ে দেন Dwaine Pretorius, Rassie van der Dussen ও Heinrich Klaasen-কে। বিপজ্জনক হয়ে ওঠার আগেই David Miller-কে ফিরিয়ে দেন Harshal Patel। তিনি ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন Bhuvneshwar Kumar ও Axar Patel।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/O1B06Yo
via IFTTT

No comments:

Post a Comment