"তিনিই সারদা মা, তিনিই ঘরের দুর্গা ! মা সারদাই তাঁর রূপ নিয়ে মানুষের সেবার কাজ করে যাচ্ছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানই হলেন অন্য রূপে রামকৃষ্ণ পরমহংসদেব জায়া মা সারদা দেবী।" উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. নির্মল মাজির বাঁকুড়ার (Bankura) একটি অনুষ্ঠানের বক্তব্যের ভিডিয়োতে এমনটাই শোনা যাচ্ছে। যেখানে আবেগতাড়িত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM ) মা সারদার 'অবতার' হিসাবে তুলে ধরেছেন বিধায়ক (Dr. Nirmal Maji) । যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি 'এই সময় ডিজিটাল'। জানা গিয়েছে, রবিবার বাঁকুড়ায় প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেন ডা. নির্মল মাজি (Dr. Nirmal Maji) । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, " মা সারদা তিরোধানের কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থ মহারাজদের কাছে বলেছিলেন, আমি ঘাট পেরিয়ে হরিশচন্দ্র স্ট্রিট ধরে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) যাই। এখনও দক্ষিণেশ্বরের সেই ঘাটটি আছে। উনি বলেছিলেন, আমার মৃত্যুর পর এতদিন পর আমি মনুষ্য জন্ম নেব কালীঘাটে। সেই জন্মে ত্যাগ, তিতিক্ষার, মানুষ সেবার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হব।" ঐতিহাসিক এই ঘটনার কথা উল্লেখ করে নির্মল মাজি বলেন, "মা সারদার তিরোধানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম সাল সেই অঙ্ক মিলিয়ে দিচ্ছে।" বিধায়কের এই বক্তব্যের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেটির সত্যতা যাচাই করেনি 'এই সময় ডিজিটাল'। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের উল্লেখ করে বর্তমানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হিসাবে তিনি যে একগুচ্ছ জনমুখী প্রকল্পের সূচনা করেছেন, বক্তব্যে তারও উল্লেখ করেন ডা. নির্মল মাজি। কৃষকদের জন্য প্রকল্প থেকে শুরু করে সমব্যাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটেছে বলেও উল্লেখ করেন বিধায়ক (Dr. Nirmal Maji) । প্রসঙ্গত, ১৯৫৫ সালে কলকাতায় প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং গায়ত্রীদেবীর কোলে জন্ম নেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । অন্যদিকে, ১৯২০ সালের ২০ জুলাই কলকাতার বাগবাজারে তিরোধান হয় মা সারদা দেবীর (Ma )। ঐতিহাসিক দিক থেকে এই তথ্যের এর আগে কোনও নিদর্শন দেখা যায়নি বলে মত ওয়াকিবহল মহলে। হঠাৎ করেই বাঁকুড়ায় (Bankura) প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের বক্তৃতার মাঝে এই বিষয়ে তুলে ধরেন রাজ্যের বিধায়ক (Dr. Nirmal Maji) । এপ্রসঙ্গে রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের জন্যেও মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা যায় বিধায়কের মুখে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দক্ষিণেশ্বর মন্দিরে রানী রাসমণি সম্বন্ধে বলতে গিয়ে বারবার আবেগ তাড়িত হয়ে পড়তে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/iEGPq7o
via IFTTT
No comments:
Post a Comment