যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে উদ্ধব ঠকরে ( ) পক্ষের। সঞ্জয় রাউতের হুঁশিয়ারির পরও আরও দুই সেনা বিধায়ক গুয়াহাটিতে গিয়ে যোগ দিলেন একনাথ শিন্ডের বিরোধী শিবিরে। এর ফলে ধীরে ধীরে আরও দুর্বল ঠাকরে পক্ষ। সূত্রের খবর চিন্তা বাড়িয়ে, একনাথ শিন্ডেকেই নেতা নির্বাচন করে রাজ্যপালের কাছে চিঠি দিয়েছে ৩৭ জন বিদ্রোহী সেনা বিধায়ক। পালটা সরকার বাঁচাতে একনাথ শিন্ডে সহ ১২ জন বিধায়কের সদস্য পদ খারিজের জন্য আবেদন শিবসেনার। মহা বিকাশ আগাড়ি জোট সরকার উদ্ধবের সমর্থনেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার৷ মহা বিকাশ আগাড়ি সরকারের কারিগর বৃহস্পতিবার জানান, শিবসেনার বিদ্রোহী বিধায়করা ঘরে ফিরে এলে পরিস্থিতি বদলাবে৷ নইলে আস্থা ভোটই বুঝিয়ে দেবে কার পক্ষে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা৷ বুধবারই বিদ্রোহ থামাতে শরদ পাওয়ার ( ) পরামর্শ দিয়েছিলেন একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী করে দিক উদ্ধব। সেনার তরফে লাগাতার শিন্ডে ও বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কথা চালিয়ে যাওয়া হলেও শর্ত মানতে নারাজ একনাথ। উলটে জোট ছেড়ে উদ্ধবকে বেরিয়ে আসার শর্ত দেন তিনি। বিধায়কের সংখ্যাতত্ত্বে তাঁর দাবি, তিনিই আসল শিবসেনা। এদিন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের শিন্ডেকে দেওয়া হুঁশিয়ারিতে সরকার থেকে এনসিপি ও কংগ্রেসের সমর্থন তোলার জল্পনা তৈরি হয়। যদিও পরে এনসিপি বিধায়ক এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ( Deputy Chief Minister ) স্পষ্ট করে দেন। এই সংকটে উদ্ধবের পাশেই এনসিপি (Nationalist Congress Party, or NCP)। বিদ্রোহী একনাথ শিন্ডের পালটা শর্ত রাউতের। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত বিধায়কদের নিয়ে শিন্ডে যদি মুম্বই ফেরেন তাহলে তাদের দাবি মেনে মহা বিকাশ আঘাড়ি জোট () থেকে শিবসেনা (Shiv Sena) বেরিয়ে আসবে। শিব সেনা মুখপাত্র বলেন, ''যদি আপনাদের সমস্যা নেতৃত্ব নয় মহা বিকাশ আঘাড়ি জোট (Maha Vikas Aghadi) সরকার হয়, তাহলে আমরা মহা বিকাশ আঘাড়ি থেকে বেরিয়ে আসতে রাজি। কিন্তু তার আগে আপনারা সামনে আসার সাহস দেখান। আর প্রমাণ করুন শিব সেনা ছাড়বেন না। সামনে এসে উদ্ধব ঠাকরের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের শর্ত রাখুন। আগামী ২৪ ঘণ্টা সময় তার মধ্যে ফিরলে দাবি নিয়ে ভাবনাচিন্তা হবে।'' রাউতের এই ঘোষণায় ক্ষুব্ধ হয় এনসিপি এবং কংগ্রেস জোট বলে জল্পনা ছড়ায়। দেশের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/U8aTdM0
via IFTTT
No comments:
Post a Comment