মুম্বইয়ে হাজার শতাংশ হারে বাড়ল করোনা, সাবধানবার্তা BMC-র - onlinewebsite24

Sunday, June 12, 2022

মুম্বইয়ে হাজার শতাংশ হারে বাড়ল করোনা, সাবধানবার্তা BMC-র

মুম্বইতে একদিনে প্রায় হাজার শতাংশ বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। ১৭ মের পর আবারও Mumbai-তে এহেন হারে বাড়ল কোভিড। তারপর আবারও ১০ হাজার স্পর্শ করল মোট অ্যাকটিভ কেস। জানা গিয়েছে, শনিবার ৯৭৮ শতাংশ হারে বেড়ে ১০ হাজার ৪৭ ছুঁয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। ১৭ মের পর আরও ১৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন মুম্বইয়ে। এদিন মুম্বইয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৪৫ জন। যা মহারাষ্ট্রের মোট করোনা আক্রান্তের ৫৭ শতাংশ। ওই রাজ্যে এদিন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন দু' হাজার ৯২২ জন। ১২ জুন দেশের মোট করোনা আক্রান্তের পাঁচভাগের একভাগও মুম্বই থেকেই। যা প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ১ জুন থেকে দেশের মোট কোভিড আক্রান্তের ১৮-২৪ শতাংশের জন্য মুম্বই নগরী দায়ী। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, মুম্বইয়ের বর্তমান অবস্থা সম্ভাব্য চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। করোনা রুখতে আবারও তৎপর হয়ে উঠেছে BMC। সংক্রমণ ঠেকানোর জন্য আবারও মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলা, স্যানিটাইজার ব্যবহারের মতো অভ্যাস ফেরানোর আবেদন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কোভিড বিধি মেনে চলার জন্য বারবার প্রচার করা হচ্ছে BMC -র পক্ষ থেকে। সমস্ত ল্যাব এবং হাসপাতালগুলিকেও সজাগ করা হয়েছে। নানা ধরনের অভিনব কায়দায় প্রচার করা হচ্ছে। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ Stranger Things -কে ব্যবহার করেই প্রচার চালানো হয়েছিল। BMC র তরফে টুইট করে বলা হয়, "স্ট্রেঞ্জার থিংস এবং কোভিড দুইই ফিরছে। বাড়ি থেকে মাস্ক ছাড়া বেরবেন না।" সার্বিকভাবে দেশেও বেড়েছে Coronavirus -এ আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৫৮২ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি দিচ্ছে কোভিড মৃত্যুর হার, যা ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে চার জনের। কিন্তু, দিন প্রতিদিন বেড়েই চলেছে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে বর্তমানে Active Covid Case ৪৪ হাজার ৫১৩। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত কোভিডমুক্ত হয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৭৪৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৬১। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ১৩ লাখ চার হাজার ৪২৭ জন। দেশের আরও খবরের জন্য .. প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন …


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/XGEZ15n
via IFTTT

No comments:

Post a Comment