IPL-এর মিডিয়া সত্ত্বে শেষ হাসি হাসলেন আম্বানিই, পাত্তাই পেল না প্রতিযোগীরা - onlinewebsite24

Tuesday, June 14, 2022

IPL-এর মিডিয়া সত্ত্বে শেষ হাসি হাসলেন আম্বানিই, পাত্তাই পেল না প্রতিযোগীরা

2017 সালে শেষবার আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছিল। মাঝে মাত্র পাঁচ বছর কেটেছে। তিনগুন দামে আগামী চার বছরের জন্য আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হল। ডিজনি স্টার, ভায়াকম 18 ও টাইমস ইন্টারনেট। এই তিন সংস্থার কাছে বিরাট দামে বিক্রি হল এবারের আইপিএলের মিডিয়া সত্ত্ব। শেষবার আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছিল 16 হাজার 347 কোটি টাকায়। পাঁচ বছর প্রায় তিনগুন মূল্যে বিক্রি হল আইপিএলের মিডিয়া সত্ত্ব। টিভির সত্ত্ব পেল স্টার স্পোর্টস এবং ডিজিটাল সত্ত্ব পেল ভায়াকম এইট্টিন। টিভি ও ডিজিটাল সত্ত্ব রেকর্ড 44 হাজার কোটি টাকায় বিক্রি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী পাঁচ বছরের জন্য এই সত্ত্ব দিয়েছে বোর্ড। নিলাম শেষ হতেই বিশ্বের দ্বিতীয় ধনী লিগের মর্যাদা এবার আইপিএলের গায়ে। এশিয়া মহাদেশে আইপিএলের টিভি সত্ত্ব পেয়েছে স্টার স্পোর্টস। 23 হাজার 575 কোটি টাকায় সেই সত্ত্ব কিনেছে স্টার স্পোর্টস। টিভির সঙ্গে ধীরে ধীরে ডিজিটালেরপ দিকেও এখন সকলে ঝুঁকছে। এতদিন আইপিএলের ডিজিটালের মিডিয়া সত্ত্ব ডিজি হটস্টার ধরে রাখতে পারলেও, এবার তা স্টারের হাতের বাইরেই চলে গিয়েছে। আইপিএলের ডিজিটাল সম্প্রচারের মিডিয়া সত্ত্ব পেল ভায়াকম এইট্টিন। 20,500 কোটি টাকায় আইপিএলের ডিজিটাল সম্প্রচারের সত্ত্ব কিনেছে তারা। একইসঙ্গে নন এক্সক্লুসিভ ডিজিটাল ক্যাটাগরির সত্ত্বও ভায়াকম এইট্টিন নিয়েছে 3257.52 কোটি টাকায়। বোর্ডের আশা ছিল, তারা সত্ত্ব বিক্রি করে 50 হাজার কোটি টাকা পাবে। তার থেকে ছয় হাজার কোটি টাকার মতো কম পেল তারা। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি ও ডিজিটাল সত্ত্ব 44 হাজার 75 কোটি টাকার বিনিময়ে বিক্রি করলো বোর্ড। বিশ্বের ক্রিকেট বোর্ডগুলির মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী। যে বিপুল পরিমাণ অর্থে তারা আইপিএলের এই সত্ত্ব বিক্রি করেছে, তাতে তাদের সম্পদের পরিমাণ আরো বাড়বে। 2023 থেকে 2027 পর্যন্ত টিভি এবং মোবাইল-সহ ডিজিটাল মাধ্যমে দেখানোর জন্য সত্ত্ব কাদের বিক্রি করা হলো তা বোর্ড জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, টিভি-তে দেখানোর সত্ত্ব কিনেছে ডিজনি স্টার। টিভির সত্ত্ব বিক্রি হয়েছে 23 হাজার 575 কোটি টাকায়। ডিজিটাল সত্ত্ব বিক্রি হয়েছে 20,500 কোটি টাকায়। বোর্ড না জানালেও বলা হচ্ছে, এই সত্ত্ব কিনেছে ভায়াকম 18। টেলিভিশনের ক্ষেত্রে আইপিএলের একটি ম্যাচ দেখানোর জন্য বোর্ডকে দিতে হচ্ছে 57 কোটি 50 লাখ টাকা। আর ডিজিটালের ক্ষেত্রে 48 কোটি টাকা। ফলে আইপিএলের একটি ম্যাচ টিভি ও ডিজিটালে দেখানোর সত্ত্ব বেচে বোর্ড পাচ্ছে 105 কোটি টাকা। এক্ষেত্রে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগকে পিছনে ফেলে দিয়েছে আইপিএল। প্রিমিয়ার লিগে একটি ম্যাচ দেখানোর সত্ত্ব বেচে পাওয়া যায় 89 কোটি টাকা। একমাত্র অ্যামেরিকার এনএফএল আগে আছে। তারা একটি রাগবি ম্যাচ দেখিয়ে পায় 274 কোটি টাকা। ক্রিকেট হাতে গোনা কয়েকটি দেশ খেললেও ভারতের 130 কোটি মানুষের সিংহভাগের কাছে প্রধান আকর্ষণ ক্রিকেট। তার উপর টি-টোয়েন্টি মানে তো শুধু ক্রিকেট নয়, বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ। ফলে ভারতে স্টেডিয়াম ভর্তি থাকে। আইপিএলের ম্যাচ দেখতে টিভির সামনে সেঁটে বসে থাকেন ক্রিকেটপ্রেমী মানুষ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/ltYbyOa
via IFTTT

No comments:

Post a Comment