LIC Share Price: Life Insurance Corporation-র স্টক সোমবার শেয়ার প্রতি ₹ 675-এর নীচে নেমে গিয়েছে। যাকে বলা যায় কার্যত বিধ্বস্ত অবস্থা। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং ফেডারেল রিজার্ভের আক্রমণাত্মক অবস্থানের কারণে বিনিয়োগকারীদের প্রবণতা অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে। ইন্স্যুরেন্স জায়ান্টের শেয়ারগুলির ₹673-এর একটি নতুন সর্বকালের ইন্ট্রা-ডে সর্বনিম্নে পতন হয়েছে এবং শেষবার ₹673.70-এ লেনদেন হয়েছে, যা শুক্রবারের রেকর্ড নিম্ন 709.70-এর থেকে 5 শতাংশেরও বেশি কমেছে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে যে LIC-এর স্ক্রীপের বর্তমান বিধ্বস্ত অবস্থার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং বিনিয়োগকারীদের শেয়ারের লভ্যাংশ যাতে বাড়ানো যায়, সে ব্যাপারে আলোচনা করা হবে। তবু পরিসংখ্যান বলছে, স্টকটি প্রতি শেয়ার ₹949 এর ইস্যু মূল্য থেকে 29 শতাংশ হ্রাস পেয়েছে। DIPAM secretary Tuhin Kanta Pandey এ বিষয়ে বলেছেন, "এলআইসি শেয়ারের বর্তমান দাম নিয়ে আমরা উদ্বিগ্ন। কেন এরকম অবস্থা হল, তা খতিয়ে দেখা হবে। তবে এলআইসি-র কার্যকলাপ বুঝতে সাধারণ মানুষের একটু সময় লাগবে। বিশেষ করে মৌলিক বিষয়গুলি বুঝতে সময় নেবে। ম্যানেজমেন্ট এই সমস্ত দিকগুলি খতিয়ে দেখবে এবং শেয়ারহোল্ডারদের মান বাড়াবে।" ইস্যু প্রাইস থেকে ছাড় দেওয়ার পরে LIC শেয়ারগুলি 17 মে স্টক এক্সচেঞ্জে ₹ 872-এ তালিকাভুক্ত হয়েছিল। স্টক এক্সচেঞ্জে এটির ফ্লপ আত্মপ্রকাশের পর থেকে, মাত্র চারটি ট্রেডিং সেশনের জন্য স্ক্রীপটি সবুজ রঙে বন্ধ হয়েছে এবং ইস্যু মূল্যের নীচে রয়ে গেছে, এটি তালিকাভুক্তির কয়েকদিন পরেই আজ ₹672.90-এর নতুন সর্বনিম্ন এবং ₹920-এর সর্বোচ্চ ছুঁয়েছে। দেশের বৃহত্তম বিমাকারী এবং বৃহত্তম দেশীয় আর্থিক বিনিয়োগকারীর বাজার মূলধন (এম-ক্যাপ) সোমবার ₹ 4.3 লক্ষ কোটিতে নেমে এসেছে। তালিকাভুক্তির এক মাসেরও কম সময়ে, ₹ 1.7 লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে গেছে। ₹ 949 এর ইস্যু মূল্যে, কোম্পানির এম-ক্যাপ ₹ 6 লাখ কোটির কিছু বেশি দাঁড়িয়েছে। LIC-র IPO- তে অ্যাঙ্কর ইনভেস্টারদের লক ইন পিরিয়ড শেষ হওয়ার কারণেই এই স্টকের এই হাল বলে ধরা হচ্ছে। বেশি ক্ষতির সম্মুখীন হলেও এতদিন স্টক বিক্রি করতে পারছিলেন না অ্যাঙ্কর ইনভেস্টাররা। এবার তারা তড়িতড়ি এই স্টক বিক্রি করায় স্টকের প্রাইস কমছে। সেই কারণে চাপের মুখে এলআইসির শেয়ার 700 টাকার নীচে নেমে গেছে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/mKavVUD
via IFTTT
No comments:
Post a Comment