প্রভিডেন্ট ফান্ডের সুদ-সহ তিনটি উপহার কেন্দ্রীয় কর্মচারীদের? জানুন এক ক্লিকেই... - onlinewebsite24

Friday, July 1, 2022

প্রভিডেন্ট ফান্ডের সুদ-সহ তিনটি উপহার কেন্দ্রীয় কর্মচারীদের? জানুন এক ক্লিকেই...

চলতি মাসটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাতে আসতে পারে একাধিক বড় 'উপহার'। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও সীলমোহর দেওয়া হয়নি, এই সিদ্ধান্তে। তবে চারদদিকে যা জল্পনা সেই অনুযায়ী জুলাই মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জম্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই মাসেই নাকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিনটি বড় উপহার পেতে পারেন। কী সেই উপহার? প্রথমত এক বড় অংশের DA বাড়তে পারে কেন্দ্রীয় কর্মচারীদের। দ্বিতীয়ত, DA এর সঙ্গে সংযুক্ত এরিয়ার ক্লিয়ার করতে পারে কেন্দ্রীয় সরকার। তৃতীয়ত,প্রভিডেন্ট ফান্ডের অর্থের যে সুদ-- সেই সুদ ঢুকতে পারে কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে। সব মিলিয়ে, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সময়টা বেশ ভালো হতে পারে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের DA বৃদ্ধি করতে পারে। নানারকম সংখ্যাও আলোচনায় এসেছে। এখন দেখার, বাস্তবিকই কেন্দ্রীয় কর্মচারীদের এই বড় অঙ্কের DA বৃদ্ধি হয় কিনা। Read More একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী উপহার পেতে পারেন কেন্দ্রীয় কর্মচারীরা! DA বৃদ্ধি সপ্তম পে কমিশন অনুযায়ী জুলাইতেই বাড়তে পারে DA এর পরিমাণ। AICPI ইনডেক্স নাকি এমনই ইঙ্গিত দিচ্ছে। DA কত বাড়তে পারে, তাই নিয়েও উঠেছে খানিক জল্পনা। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা 34% DA পেয়ে থাকেন। এই DA এর পরিমাণ নাকি 5-6% বাড়তে পারে। বর্ধিত DA হতে পারে 39- 40%। ডিএ এরিয়ার ( DA Arrear) স্রেফ DA না, তার পাশাপাশি বৃদ্ধি পেতে পারে DA এরিয়ারও। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের 18 মাসের DA এরিয়ার পাওয়া বাকি আছে। এই DA এরিয়ার চলতি বছরের জুলাই মাসে ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার। শুরু হয়েছে জল্পনা। Read More: প্রভিডেন্ট ফান্ডের সুদ ( Provident Fund Interest Rates) প্রভিডেন্ট ফান্ডের সুদের ( 8.1%) টাকা চলতি মাসেই ঢুকতে পারে কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে। যদিও এই তিনটির একটিও এখনও চূড়ান্ত নয়-- প্রতিটিই জল্পনা। কেন্দ্র এখনও একটি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। Read More:


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/GCNyefH
via IFTTT

No comments:

Post a Comment