NCB এবং সুশান্তের পরিবারের চাপে রিয়া! মুখ খুললেন আবারও... - onlinewebsite24

Friday, July 15, 2022

NCB এবং সুশান্তের পরিবারের চাপে রিয়া! মুখ খুললেন আবারও...

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর দরুন ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রিয়ার বিরুদ্ধে আবারও বেশ কিছু অভিযোগ তুলেছেন। প্রিয়াঙ্কার দাবি, রিয়া তাঁর ভাইয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। এদিকে NCB-র তরফে দাবি করা হয়েছে, সহ বেশ কিছুজন মিলে বলিউডে মাদকচক্র চালাচ্ছিলেন। তাঁদের অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণও নাকি মিলেছে। মঙ্গলবার মুম্বইয়ের স্পেশ্যাল NDPS কোর্টে রিয়া সহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে NCB। সুশান্তের রহস্যমৃত্যুর ঘটনায় রিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে রিয়ার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের মুখ খুললেন Rhea Chakraborty। সুশান্তের দিদিকে সরাসরি কোনও উত্তর না দিলেও, ঠারেঠোরে তাঁকেই ঠেস দিয়ে শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন রিয়া। জলেবি খ্যাত অভিনেত্রীর Insta Story -র ভাবার্থ, "শত সহস্র আওয়াজের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মান অভিমান ভুলে এগিয়ে যেতে হবে। এমন উচ্চতায় উঠতে হবে যাতে ওঁরা শুধুমাত্র তোমার দিকে আঙুল তুলতে পারে। কারণ, তোমার অবস্থানে পৌঁছনোর সামর্থ্য হবে না ওঁদের।" তাঁর সংযোজন, "তুমি শান্তিতেই আছো। ভালোবাসা বুকে আগলে ডানা মেলেছ তুমি। ওঁরা তোমাকে সহমর্মিতা দেখানোর কোনও কারণ দেয়নি ঠিকই। তবু তুমি ওঁদের সমব্যথী।" তিনি আরও লেখেন, "ওঁদের ভাবার সুযোগ দাও। বুঝিয়ে দাও যে তুমিই যথেষ্ট। তুমি সম্পূর্ণা। নিজের মতো করেই সুন্দর তুমি। ওঁরা যাই বলুক, তুমি নিজের মতো থেকো।" স্বাভাবিকভাবেই রিয়া ওই পোস্ট করার পর থেকে নেটপাড়ায় তোলপাড় চলছে। উল্লেখ্য, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার বিরুদ্ধে একঝাঁক অভিযোগ তুলেছেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা। এবার প্রশ্ন, ঠিক কী বলেছেন তিনি? প্রিয়াঙ্কার কথায়, "২০১৯ সাল থেকে রিয়া সুশান্তের জীবনটা একেবারে তছনছ করে দিয়েছিল। যেদিন থেকে সুশান্তের জীবনে রিয়া এন্ট্রি নিয়েছে সেই দিন থেকেই ভাই-বোনের সম্পর্কের মধ্যে চিড় ধরেছে। এই ঘটনা আগে কখনও ঘটেনি। রিয়া আর আমার ভাইয়ের সম্পর্কের মাত্র ৬ দিনের মাথায় এই সমস্যা তৈরি হয়েছিল।" Priyanka Singh -এর দাবি, -র 'মিশন' ছিল SSR -এর জীবন তছনছ করে দেওয়া। সুশান্তের জীবনে নায়িকা আসার পর থেকেই তাঁদের পরিবারে সমস্যার সূত্রপাত হয় বলে দাবি করেছেন তিনি।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bR13hjz
via IFTTT

No comments:

Post a Comment