BJP-তে যাচ্ছেন না, জেল থেকে ছাড়া পেয়ে বললেন কংগ্রেসের ২ বিধায়ক - onlinewebsite24

Monday, August 22, 2022

BJP-তে যাচ্ছেন না, জেল থেকে ছাড়া পেয়ে বললেন কংগ্রেসের ২ বিধায়ক

হাওড়া জেলা সংশোধনাগার () থেকে সোমবার ছাড়া পেলেন ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেসের দুই বিধায়ক রাজেশ কচ্চাপ ও নমন দিক্সল। গত শনিবার জামতাড়ার কংগ্রেস বিধায়ক (Congress MLA) ইরফান আনসারীও ছাড়া পান। অন্তর্বর্তী জামিনের শর্তে কংগ্রেসের তিন বিধায়ককে ছাড়া হয়। আদালত সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের জামিনের শর্ত পুরোপুরি মেটানোর পরই তাদের ছাড়া হয়েছে। এই নিয়ে পাঁচলার টাকা পাচারের ঘটনায় ধৃত পাঁচজনই জামিনে ছাড়া পেলেন। ধৃত এক কংগ্রেস বিধায়কের অভিযোগ, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বা কারা ভুল বুঝিয়েছেন। তাই জন্যই আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। দিদির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে।" এখন জেলের বাইরে এসে তারা খুঁজে বার করবেন কারা, কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন। এই ব্যাপারে তারা দিদির সঙ্গে দেখা করতে চান বলেও জানান তিনি আরেক কংগ্রেস বিধায়ক অভিযোগ করেন, গোটা ঘটনার পেছনে বড়সড় চক্রান্ত রয়েছে। এদিনও তাঁর দাবি, গত ৯ ই অগস্ট ঝাড়খণ্ডে আদিবাসী উৎসবের জন্য শাড়ি, ফুটবল জার্সি এবং ফুটবল কেনার জন্য কলকাতার বাজারে আসছিলেন। আর কোনও উদ্দেশ্য ছিল না। বিজেপিতে তাদের যোগদান নিয়ে শোরগোল উঠলেও ধৃত বিধায়কদের দাবি, তারা কংগ্রেস দলে থেকেই দীর্ঘকাল লড়াই করেছেন, আগামী দিনেও করবেন। প্রসঙ্গত, গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলা মোড়ে ঝাড়খণ্ডগামী (Jharkhand) একটি গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। এই ঘটনায় পাঁচলা থানার () পুলিশ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে এবং ধৃতদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করে। প্রথমে এই ঘটনার তদন্তভার নিলেও, পরে CID তদন্তভার নেয়। CID তাদের হেফাজতে নিয়ে বিধায়কদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। গত ১৭ অগাস্ট কলকাতা হাইকোর্ট থেকে ওই তিন কংগ্রেস বিধায়ক জামিন পান। শনিবার হাওড়া জেলা সংশোধনাগার (Howrah District Correctional Home) থেকে জামতারার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ছাড়া পান। সোমবার ঝাড়খণ্ডের কংগ্রেসের বাকি দুই বিধায়ক রাজেশ কচ্চাপ ও নমন দিক্সলকেও হাওড়া সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য, জামতারার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কাচ্ছাপ ও কোলেবিরার নমন বিক্সালকে আগেই কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/w8K2Ner
via IFTTT

No comments:

Post a Comment