মদ খাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মার! হাওড়ায় আক্রান্ত চিকিৎসক - onlinewebsite24

Monday, August 15, 2022

মদ খাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মার! হাওড়ায় আক্রান্ত চিকিৎসক

একদল যুবককে মদ্যপান করতে বাধা দিয়েছিলেন। আর তার জেরেই এক চিকিৎসককে () বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে। জখম চিকিৎসকের নাম লাল বৃন্দর বিক্রম সিং। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্যাঁটরা থানা () এলাকার ৩৫/১ দশরথ ঘোষ লেনে। ওই চিকিৎসক হাওড়ার দাস নগরের ( Dasnagar) বাসিন্দা হলেও ব্যাঁটরার ঠিকানাতেও তাঁর একটি বাড়ি রয়েছে। এই ঘটনায় তাপস মালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে মঙ্গলবার জেলা আদালতে () তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যাবেলায় বিক্রম সিং দাসনগরের ১১ নম্বর পিসি লেনের বাড়ি থেকে দশরথ ঘোষ (Dasharath Ghosh Lane) লেনের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর বাবাও ছিলেন। অভিযোগ, বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে দেখেন একদল যুবক তাঁদের বাড়ির সামনে বসে মধ্যপান করছেন। তাঁর বাবা ঘটনার প্রতিবাদ করলে চড়াও হয় ওই মদ্যপ যুবকরা। এরপর বিক্রম সিংয়ের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। তারপরই একজোট হয়ে বিক্রম সিংকে বেধড়ক মারধর করে ওই যুবকরা। তাঁকে তাঁর বাবার সামনেই বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিক্রম সিংয়ের বাবা আটকাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। চিকিৎসকের অভিযোগ, ওই যুবকরা নিজেদের এলাকার মস্তান বলে পরিচয় দিয়ে শাসানি দিয়েছিল। বলেছিল তাঁকে ওই এলাকায় ঢুকতে দেবে না। চিকিৎসকের (Doctor) গলাতে একটি সোনার ছেন ছিল সেটাও তাঁরা ছিনিয়ে নেয় বলেই অভিযোগ করেন তিনি। তাঁর মাথায় লোহার রোড ও কাঠের টুল দিয়ে আঘাত করা হয় বলে জানান তিনি। তিনি বলেন তাপস মাল নামের ওই যুবক ওই এলাকারই বাসিন্দা। এর আগে কখনও তাঁর সঙ্গে কোনও বিরোধ হয়নি। তাপস ছাড়াও সেখানে রাজ মল্লিক, আকাশ পাল নামের দুই যুবকও উপস্থিত ছিল বলে জানান জখম চিকিৎসক লাল বৃন্দর বিক্রম সিং। এই ঘটনার পরই সোজা থানার দ্বারস্থ হন চিকিৎসক। সেখানে ওই যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতারের ও শাস্তি দেওয়ার দাবি জানান লাল বৃন্দর বিক্রম সিংয়ের পরিবারের সদস্যরা। অভিযোগ জানানোর পরই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Qc5n6Lz
via IFTTT

No comments:

Post a Comment