"নায়িকাদের কটূক্তি করা হলে মজা দেখেন নায়করা", বিস্ফোরক ভোজপুরি ছবির বাঙালি অভিনেত্রী - onlinewebsite24

Tuesday, May 3, 2022

"নায়িকাদের কটূক্তি করা হলে মজা দেখেন নায়করা", বিস্ফোরক ভোজপুরি ছবির বাঙালি অভিনেত্রী

() এবং ()। ভোজপুরি ইন্ডাস্ট্রির দুই তারকা। তাঁদের বিবাদের কথা জানেন না, এমন মানুষের সংখ্যা কম। দুই নায়কের বিতণ্ডার আঁচ পড়েছে তাঁদের অনুরাগী মহলেও। পরিস্থিতি এমনই হয় যে খেসারি লালের পরিবারকে পবন সিংয়ের অনুরাগীরা শাসানি পর্যন্ত দেয়। এর পরেই চরমে পৌঁছয় ঝামেলা। দুই নায়কের বিবাদ নিয়ে এ বার মুখ খুললেন ভোজপুরি ইন্ডাস্ট্রির নায়িকা রানী চট্টোপাধ্যায় ()। খেসারি এবং পবনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন অভিনেত্রী। জানিয়েছেন, খেসারির সঙ্গে কাজ করলে পবনের অনুরাগীদের ট্রোলের মুখে পড়তে হবে। একই ভাবে পবনের সঙ্গে কাজ করলে খেসারির অনুরাগীরা আক্রমণ করবেন। ক্ষোভ উগরে দিয়ে রানী বলেন, “আমি অনেক বার ওঁদের বলেছি যে আপনাদের অনুরাগীরা আমাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করে, তার প্রতিবাদ করে অন্তত একটা ভিডিয়ো করে দিন। হয়তো তাতে সমস্যার সমাধান হবে। কিন্তু কেউ কথা শোনেননি। এখন নিজেরা বিপদে পড়েছেন তাই পুলিশ, সরকারের কাছে সাহায্য চাইছেন। না হলে কেউ ট্রোল হলে এঁরা মজা দেখেন।” এক সাক্ষাৎকারে রানী বলেন, তিনি খেসারির কোনও ছবি দেখেন না। এই মন্তব্যের পরেই নাকি তাঁকে ভয়ানক রকম ট্রোল হতে হয়েছিল। অভিনেত্রী বললেন, “আমি খেসারিকে যখন রেগে গিয়ে বললাম প্রতিবাদ করতে, উনি হেসেছিলেন।” রানী জানান, পবন সিংয়ের ঝামেলায় জড়িয়ে একই সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh)। অশ্লীল ভাষা প্রয়োগ করে তাঁকে নিয়ে গান তৈরি করেছিলন পবনের অনুরাগীরা। রানী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “তখন পবন বা খেসারি কেউ কোনও প্রতিবাদ করেননি। ওঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই এঁরা বিতর্কের প্রয়োজন।” রানী বললেন, “আমি বরাবরই আলাদা পথে হেঁটেছি। কোনও ছবির জন্য আমাকে নায়কের উপর নির্ভর করতে হয় না। আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম, তখন মনোজ তিওয়ারি, রবি কিষাণরাও কেরিয়ার শুরু করেছিলেন। ওঁরাও লড়াই করতেন। কিন্তু এতটা নীচে কেউ নামেননি কখনও। সত্যি বলতে যত প্রতিভাবান অভিনেত্রী রয়েছেন, তাঁরা কাজ পাচ্ছেন না। প্রত্যেকেই বাড়িতে বসে আছেন। যাঁরা কোনও তারকার প্রেমিকা, তাঁরাই শুধু কাজ পাচ্ছেন।” রানী জানিয়েছেন, এমন পরিস্থিতির শিকার হয়েছেন তিনিও। অতীতে একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে এসেছেন নায়কদের ‘বিশেষ বন্ধু’। ‘মোটা’, ‘হিরোইন মেটেরিয়াল নও’ ধরনের কথাও শুনতে হয়েছিল তাঁকে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/5OKV2Em
via IFTTT

No comments:

Post a Comment